1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
পাক হানাদার বাহিনীর হাতে নিহত ২৭ শহীদের স্মরণে দুঃখ প্রকাশ, তীব্র নিন্দা ও নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লা নি/হ/ত ৫ জনের বাডি নোয়াখালী সেনবাগে লালমোহনে গলায় ফাঁ/স দিয়ে ২ সন্তানের জনকের আ/ত্ম/হ/ত্যা। solta Super দুই নম্বর লবন বিক্রির বি/রু/দ্ধে অ/ভি/যো/গ। মা ২৬শে মার্চ ২০২৬- এ রাজবাড়ী ফেরীঘাটে বাস ডুবির ঘঠনা। চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় আব্দুল জাব্বার খানঃ চাঁদমুহা সরলপুর যুব সংঘের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন আলীকদম থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

ভিডিও সংবাদ 👇👇

পাক হানাদার বাহিনীর হাতে নিহত ২৭ শহীদের স্মরণে দুঃখ প্রকাশ, তীব্র নিন্দা ও নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ৮০ বার পড়া হয়েছে

পাক হানাদার বাহিনীর হাতে নিহত ২৭ শহীদের স্মরণে দুঃখ প্রকাশ, তীব্র নিন্দা ও নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান

মোহাম্মদ হানিফ ফেনী জেলা প্রতিনিধি

ফুলগাজীর জামুড়া গ্রামে ১৯৭১ সালের গণহত্যাস্থল পরিদর্শনে আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থার চট্টগ্রাম বিভাগীয় পরিচালক

 

পাক হানাদার বাহিনীর হাতে নিহত ২৭ শহীদের স্মরণে দুঃখ প্রকাশ, তীব্র নিন্দা ও নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান

আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থার চট্টগ্রাম বিভাগীয় পরিচালক জনাব মোহাম্মদ আবুল কাশেম অদ্য ১২ জানুয়ারি ২০২৫ইং, সোমবার সংক্ষিপ্ত সফরে ফেনী জেলার ফুলগাজী উপজেলার অন্তর্গত জামুড়া গ্রাম পরিদর্শন করেছেন।

এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থার দাগনভূঞা উপজেলার পরিচালক জনাব নুর ইসলাম সাহেব এবং ইনফরমেশন অফিসার জনাব কাজী নজরুল ইসলাম সাহেব।

জামুড়া গ্রামে এই সফরের মূল উদ্দেশ্য ছিল ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ চলাকালে পাক হানাদার বাহিনীর দ্বারা সংঘটিত এক ভয়াবহ গণহত্যার স্মরণ ও প্রত্যক্ষ স্থান পরিদর্শন।

জানা যায়, ওই সময় পাক হানাদার বাহিনী অতর্কিত হামলা চালিয়ে একই পরিবারের ৭ জন সদস্যসহ নিকটতম আত্মীয়স্বজন মিলিয়ে মোট ২৭ জন নিরীহ নারী-পুরুষকে নির্মমভাবে হত্যা করে।

এই বর্বর হত্যাকাণ্ড আজও এলাকাবাসীর হৃদয়ে গভীর ক্ষত হয়ে রয়েছে।
পরিদর্শনকালে চট্টগ্রাম বিভাগীয় পরিচালক জনাব মোহাম্মদ আবুল কাশেম গভীর দুঃখ প্রকাশ করেন এবং শহীদ পরিবারগুলোর প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন।

তিনি বলেন,
“১৯৭১ সালের এই নির্মম গণহত্যা মানবতার ইতিহাসে এক জঘন্যতম অপরাধ। আজও এর বিচার না হওয়া অত্যন্ত দুঃখজনক।”

তিনি আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থার পক্ষ থেকে পাক হানাদার বাহিনীর এই গণহত্যার তীব্র নিন্দা জানান এবং বলেন, এ ধরনের মানবতাবিরোধী অপরাধ কোনোভাবেই ইতিহাস থেকে মুছে ফেলা যাবে না।
এ সময় তিনি ১৯৭১ সালে নিহত ২৭ জন শহীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করেন এবং আল্লাহ তায়ালার দরবারে তাঁদের জন্য জান্নাতুল ফেরদৌস কামনা করেন।
পরিশেষে চট্টগ্রাম বিভাগীয় পরিচালক বলেন,
“এই গণহত্যার জন্য পাক বাহিনীকে ইতিহাস ও মানবতার কাছে নিঃশর্তভাবে ক্ষমা চাইতে হবে। একই সঙ্গে আন্তর্জাতিক মহলকে এসব মানবতাবিরোধী অপরাধের স্বীকৃতি ও বিচার নিশ্চিত করতে এগিয়ে আসতে হবে।”

স্থানীয় মুক্তিযুদ্ধের স্মৃতিবাহী এই গণহত্যাস্থলে এমন একটি মানবাধিকার সংগঠনের সফর এলাকাবাসীর মধ্যে গভীর আবেগ ও সন্তোষের সৃষ্টি করেছে। স্থানীয়রা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে এই গণহত্যার বিষয়টি রাষ্ট্রীয় ও আন্তর্জাতিকভাবে আরও গুরুত্ব পাবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট