1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
হবিগঞ্জে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময়  - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ১৬ মে ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদীতে স্কুলছাত্রীকে ধর্ষনের ভিযোগে গ্রে ফ তা র ১ রাজশাহীতে হোটেলের ক্ষতিপূরণ দাবি করায় ‘চাঁদাবাজ’ অপপ্রচারের অভিযোগ, সংবাদ সম্মেলনে ব্যবসায়ীর দাবি চান্দিনা থানা পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্ট ভুক্ত আ সা মী সহ গ্রে ফ তা র ৪ জন। কুষ্টিয়ায় আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান সানোয়ার হোসেন গ্রে ফ তা র। লৌহজংয়ে বিএনপি নেতা কোহিনুর শিকদারের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিতঃ ভোলায় ২০ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারি আটক। লৌহজংয়ে কোহিনূর শিকদার স্মরণে বিএনপির আবেগঘন সভা চন্দনাইশে এলডিপি ছেড়ে বিএনপিতে যোগ দিয়েছেন কয়েক হাজার নেতাকর্মী। ব্রাক্ষণবাড়িয়া নবীনগরে পুকুরে ডুবে ১১ বছরের শিশুর মর্মান্তিক মৃ ত্যু। হাম পরিস্থিতি পরিদর্শনে পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান*

ভিডিও সংবাদ 👇👇

হবিগঞ্জে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় 

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ১৪১ বার পড়া হয়েছে

গাজী আলী আকবর শ্যামল (হবিগঞ্জ জেলা প্রতিনিধি)

আসন্ন ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচন ও হা/না ভোটকে সামনে রেখে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে হবিগঞ্জে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার ১৩ জানুয়ারি ২০২৬ দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন হবিগঞ্জের জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন।মতবিনিময় সভায় জেলা প্রশাসক বলেন, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।তিনি হা/না ভোটকে প্রাধান্য দিয়ে  সাংবাদিকদের মাধ্যমে ভোটারদের মধ্যে সচেতনতা সৃষ্টি করা সম্ভব মনে করেন । তিনি নির্বাচনকালীন সময়ে দায়িত্বশীল সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ করেন।এ সময় উপস্থিত ছিলেন জেলা তথ্য কর্মকর্তা,  হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ইনকিলাবের হবিগঞ্জ প্রতিনিধি, এক্সপ্রেস পত্রিকার সম্পাদকসহ স্থানীয় ও জাতীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা। তাদের মধ্যে আরও উপস্থিত ছিলেন— হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মনসর উদ্দিন ইকবাল, সাবেক সভাপতি গোলাম মোস্তাফা রফিক, সাবেক সভাপতি ও দৈনিক ইনকিলাব হবিগঞ্জ প্রতিনিধি ফজলুর রহমান, রহুল হাসন শরীফ,দৈনিক যুগান্তর প্রতিনিধি সৈয়দ এখলাছুর রহমান, দ্য ডেইলি অবজারভারের হবিগঞ্জ প্রতিনিধি সৈয়দ  মশিউর রহমান, বাংলাদেশের খবর হবিগঞ্জ প্রতিনিধি ফয়সল চৌধুরী, জাকারিয়া চৌধুরী, মীর আব্দুল কাদির, দৈনিক প্রভাতী বাংলাদেশ জেলা প্রতিনিধি আলী আকবর শ্যামল, বাসস প্রতিনিধি মোঃ নুর উদ্দিন, দৈনিক বাংলাদেশ সমাচার হবিগঞ্জ প্রতিনিধি  আব্দুল হান্নান চৌধুরীসহ অন্যান্য গণমাধ্যমকর্মীরা।সভায় নির্বাচন ঘিরে সাংবাদিকদের বিভিন্ন মতামত ও পরামর্শ গ্রহণ করা হয়।এবং হবিগঞ্জ জেলায় সর্বসাধারণ মানুষের মধ্যে হা/না ভোটের গুরুত্ব বোঝানোর জন্য সাংবাদিকদের উপর অনেকটা দায়িত্ব  অর্পণ করেন ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট