1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
ডেভিলহান্ট ফেইজ ২ অভিযানে ছিনতাইকারীসহ তিনজন গ্রেপ্তার আদালতে প্রেরণ - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাসাইলে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটায় ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা রামুর গর্জনিয়ায় বসতঘর থেকে ১লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ : এলাকায় চাঞ্চল্য ফেনীতে আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তাকারী সংস্থার মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত বালিগ্রাম ভূমি অফিসে দুর্নীতির মহোৎসব সেবাগ্রহীতাদের চোখের জল তথ্য সংগ্রহে গিয়ে সংবাদকর্মী হেনস্তা ও হুমকি চকরিয়া থানার বিশেষ অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে আটক ২, গ্রেফতার ৯ তালার রহিমাবাদ মোড়ে ইয়াবাসহ মা/দ/ক ব্যবসায়ী আ/ট/ক করে পুলিশের কাছে সোপর্দ। প্রয়াত সাংবাদিক এসএম হান্নান শাহের পরিবারকে চকরিয়া প্রেসক্লাবের মরণোত্তর অর্থ সহায়তা প্রদান স্মরণ সভা অনুষ্ঠিত। শান্তিগঞ্জে ক্ষতিগ্রস্থ দুঃস্থ পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ শিবচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃ/ত্যু চরসিন্দুরে ১০২ পিস ইয়াবাসহ তিন মা/দ/ক কারবারি আ/ট/ক

ভিডিও সংবাদ 👇👇

ডেভিলহান্ট ফেইজ ২ অভিযানে ছিনতাইকারীসহ তিনজন গ্রেপ্তার আদালতে প্রেরণ

লিটন শেখ, নিজস্ব প্রতিবেদক 
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ২১৯ বার পড়া হয়েছে

লিটন শেখ, নিজস্ব প্রতিবেদক 

গাজীপুর মহানগর পুলিশের টঙ্গী পশ্চিম থানার আওতাধীন এলাকায় চলমান ডেভিলহান্ট ফেইজ–২ অভিযানে একজন অস্ত্রসহ ছিনতাইকারী, একজন সাজাপ্রাপ্ত আসামি ও একজন সিআর পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, অভিযানের অংশ হিসেবে টঙ্গী পশ্চিম থানা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ০১ জন অস্ত্রসহ সক্রিয় ছিনতাইকারীকে আটক করে। এ সময় তার কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়। এছাড়া পৃথক অভিযানে ০১ জন সাজাপ্রাপ্ত আসামি এবং ০১ জন সিআর পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে আওয়ামী লীগের সক্রিয় সদস্য দেলোয়ার হোসেন ঢালীসহ টঙ্গী পশ্চিম থানার একাধিক মামলার আসামি রয়েছেন বলে পুলিশ নিশ্চিত করেছে।পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। ডেভিলহান্ট ফেইজ–২ অভিযান চলমান রয়েছে এবং অপরাধ দমনে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে। এ বিষয়ে স্থানীয় সচেতন মহল পুলিশের এ অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন এবং অপরাধ নির্মূলে ধারাবাহিক অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট