
মীরসরাইয়ে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
হারাধন চক্রবর্তী, স্টাফ রিপোর্টার,মিরসরাই
আসন্ন শারদীয় দুর্গাপূজা–২০২৬ সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপনের লক্ষ্যে চট্টগ্রামের মীরসরাইয়ে পূজামণ্ডপ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সঙ্গে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) মীরসরাই থানা পুলিশের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, পূজামণ্ডপের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদ্যাপনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন মীরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদা ইয়াসমিন, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ মীরসরাই উপজেলা শাখার সভাপতি অনির্বাণ চৌধুরী রাজিব, সাধারণ সম্পাদক মোহন দে-সহ বিভিন্ন পূজামণ্ডপের কমিটির নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
সভায় আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পূজামণ্ডপ কমিটির মধ্যে সমন্বয় জোরদার এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সতর্ক থাকার ওপর গুরুত্বারোপ করা হয়।x