
লৌহজংয়ে ৩৭ পূজামণ্ডপে এমপি আব্দুস সালাম আজাদের নগদ উপহার
আবু বকর সিদ্দিক:- মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি।
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে ৩৭টি পূজামণ্ডপের প্রতিনিধিদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে নগদ উপহার দিয়েছেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।সোমবার (১২ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এক বিশেষ সভায় এ নগদ উপহার বিতরণ করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান লৌহজং উপজেলা পূজামণ্ডপ উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক।এ সময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ববি মিতু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এম শুভ আহমেদ,আব্দুস সালাম মোল্লা ও ওমর ফারুক অবাক।এ ছাড়া উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা দুর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি দুলাল দাস।আরও উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হাজী মো:বাদল হাওলাদার ওমো:মাঈনুল ইসলাম ভূঁইয়া।অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে পূজামণ্ডপের প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করা হয়।
এ সময় দুর্গাপূজা উদযাপনকে কেন্দ্র করে পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার বিষয়টিও গুরুত্ব পায়।উল্লেখ্য,লৌহজং উপজেলায় ৩৭টি পূজামণ্ডপের প্রতিনিধিদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে নগদ উপহার দেওয়া হয়।এতে মোট ১ লাখ ৮৫ হাজার টাকা বিতরণ করা হয়েছে।