
কালিয়াকৈরে দুর্গাপূজা উপলক্ষে আর্থিক সহায়তা ও শাড়ি বিতরণ, আমন্ত্রণ জানাল উপজেলা প্রশাসন
মোঃ খাইরুল ইসলাম উপজেলা প্রতিনিধি শ্রীপুর
শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে গাজীপুরের কালিয়াকৈরে পূজা মণ্ডপের প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়, আর্থিক সহায়তা ও শাড়ি বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে কালিয়াকৈর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি আমন্ত্রণপত্র জারি করা হয়েছে।
আমন্ত্রণপত্র সূত্রে জানা যায়, আগামী ১৪ অক্টোবর ২০২৬, বুধবার দুপুর ২টা ৩০ মিনিটে কালিয়াকৈর উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে এবং গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মজিবুর রহমানের উপস্থিতিতে শুভেচ্ছা বিনিময় ও সহায়তা বিতরণের আয়োজন করা হয়েছে বলে আমন্ত্রণপত্রে উল্লেখ রয়েছে।
অনুষ্ঠানে কালিয়াকৈর উপজেলার বিভিন্ন ইউনিয়ন, পৌরসভা ও সিটি করপোরেশন এলাকার পূজা মণ্ডপের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে। এর মধ্যে রয়েছে কালিয়াকৈর উপজেলার ৯টি ইউনিয়ন, পৌরসভা এবং সিটি করপোরেশনের কাশিমপুর, কোনাবাড়ী ও বাসন মেট্রো থানার ১৭৩টি পূজা মণ্ডপের প্রতিনিধিরা।
আমন্ত্রণপত্রে আরও উল্লেখ করা হয়েছে, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা মণ্ডপের প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি আর্থিক সহায়তা ও শাড়ি বিতরণ করা হবে।
অনুষ্ঠানে গাজীপুরের জেলা প্রশাসক, গাজীপুর সিটি করপোরেশনের নির্বাহী কর্মকর্তা, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা, কালিয়াকৈর পৌরসভার প্রশাসক, সংশ্লিষ্ট থানার কর্মকর্তাসহ পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ. এইচ. এম. ফখরুল হোসাইন স্বাক্ষরিত আমন্ত্রণপত্রে সংশ্লিষ্ট সবাইকে অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সাদর আমন্ত্রণ জানানো হয়েছে।
ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও উৎসবের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার লক্ষ্যে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সূত্র: কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের আমন্ত্রণপত্র।