1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
দক্ষিণ আইচা প্রেসক্লাবের দায়িত্ব পেলেন হুমায়ুন কবির ও আবু তাহের প্যানেল - দৈনিক প্রভাতী বাংলাদেশ
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
শিরোনাম :
পত্নীতলার ৩নং দিবর ইউনিয়নে বিএনপির একমত বিনিময় সভা অনুষ্ঠিত লৌহজংয়ে ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী মাজেদুল ইসলামের গণসংযোগে জনস্রোত মাদারীপুরে ট্রাক উল্টে খাদে, দুই মৌচাষি নিহত পাংশায় অবৈধ বিএসবি ইটভাটার চিমনি ভেঙে দিল প্রশাসন, জরিমানা ৫০ হাজার টাকা সুন্দরবনে ঝিনুক ও শামুক পাচারকালে ট্রাকসহ ৭ হাজার ৫০০ কেজি মাল জব্দ যশোর-১ শার্শা উপজেলায় বিএনপির তিন জন নেতা জামায়াত ইসলামীতে যোগদান নীলফামারী ডিমলায় জামায়াতে ইসলামীর আমিরের আগমন উপলক্ষে স্বাগত মিছিল মুন্সিগঞ্জ-১ আসনে ধানের শীষের গণজোয়ার-রসুনিয়ায় শেখ আব্দুল্লাহর পথসভা গাজীপুর ১ আসনের একমাত্র স্বতন্ত্র প্রার্থীর স্বতঃস্ফূর্ত জনসংযোগ অন্বেষা কলেজিয়েট স্কুলে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

ভিডিও সংবাদ 👇👇

দক্ষিণ আইচা প্রেসক্লাবের দায়িত্ব পেলেন হুমায়ুন কবির ও আবু তাহের প্যানেল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ৬৭ বার পড়া হয়েছে

মীর শাহীন স্টাফ রিপোর্টার ভোলা

‎আগামী এক বছরের জন্য ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা প্রেসক্লাবের ১৭ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।১১ জানুয়ারী রবিবার রাত ৯ টার দিকে দক্ষিণ আইচা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এক সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটির অনুমোদন প্রদান করা হয়।নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন উপকূল নিউজের প্রতিনিধি মোঃ হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক হিসেবে ভোরের চিত্রের প্রতিনিধি মোঃ আবু তাহের মাস্টার, সিনিয়র সহ-সভাপতি হিসেবে সাপ্তাহিক অপরাধ বিচিত্রার প্রতিনিধি মোঃ জসিম পাটোয়ারী, সহ-সভাপতি হিসেবে আমার সংবাদ প্রতিনিধি মোঃ সেলিম রানা, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নন্দিত টিভির প্রতিনিধি মোঃ আনিচুর রহমান এবং প্রতিদিনের বাংলাদেশ প্রতিনিধি মোঃ হাসান লিটন, সাংগঠনিক সম্পাদক হিসেবে দৈনিক শিরোমণি পত্রিকার প্রতিনিধি মোঃ জুলফিকার আলী, সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে আলোকিত সকাল প্রতিনিধি মোঃ সামছুদ্দিন খোকন।কমিটির অন্যান্য পদে কোষাধ্যক্ষ হিসেবে দেশ প্রবাহের প্রতিনিধি মোঃ জোবায়ের খাঁন, দপ্তর সম্পাদক হিসেবে ক্রাইম বাংলা প্রতিনিধি মোঃ আঃ রহিম, প্রচার সম্পাদক হিসেবে বাংলা ৫২-এর প্রতিনিধি মোঃ মোসলেহ উদ্দিন রবিন দায়িত্ব পালন করবেন।এছাড়াও নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন সাপ্তাহিক  পূর্বাপারের নির্বাহী সম্পাদক ইয়াছিন মোহাম্মদ, দৈনিক সময়ের চিত্রের সম্পাদক এ আর মামুন, নতুন সময় টেলিভিশন প্রতিনিধি আদিত্য জাহিদ এবং দৈনিক অগ্নি শিখার মোঃ মনির ফরাজী। সাধারণ সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন দৈনিক সময়ের চিত্রের প্রতিনিধি এ আর মমিন এবং দৈনিক বাংলাদেশ মিডিয়ার মোঃ আলাউদ্দিন মাস্টার।সভায় বক্তারা বলেন, পেশাদার সাংবাদিকতা চর্চা, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সাংবাদিকদের অধিকার রক্ষায় দক্ষিণ আইচা প্রেসক্লাব অগ্রণী ভূমিকা রাখবে। নবনির্বাচিত কমিটি ঐক্য ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে সংগঠনকে আরও সুসংগঠিত ও গতিশীল করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।এদিকে নবগঠিত এই কমিটিকে অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের বিশিষ্টজনরা। তারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে দক্ষিণ আইচা প্রেসক্লাব সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষা ও সমাজের সত্য তুলে ধরার ক্ষেত্রে আরও কার্যকর ভূমিকা পালন করবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট