
নওগাঁর পত্নীতলায় ২৫ (পঁচিশ) পিচ অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ দুইজন মাদক ব্যবসায়ী গ্রেফতার
মোঃ আনোয়ার হোসেন নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার প্রতিনিধিঃ
এবং মাদকদ্রব্য পরিবহন কাজে ব্যবহৃত মোটরসাইকেল জব্দ।
পুলিশ সুপারের নির্দেশনায় পত্নীতলা থানা পুলিশের অবৈধ মাদক বিরোধী অভিযানে ইং ১০/১০/২০২৬ তারিখ সন্ধ্যা ০৭:১৫ টায় পত্নীতলা থানাধীন আকবরপুর ইউনিয়নের উষ্টি হাটপুকুর গ্রামস্থ সুনিল টপ্পো এর মুদি দোকানের সামনে পাকা রাস্তার উপর হতে আসামী ১। মোঃ আব্দুর রউফ ওরফে রুবেল (৩৫) পিতা- আব্দুল কুদ্দুস, ২। মোঃ হাবিবুর রহমান (৩০), পিতা- মৃত মোশাররফ হোসেন, উভয় সাং- উষ্টি (বাজার) থানা- পত্নীতলা, জেলা- নওগাঁ দ্বয়কে আটক করে। তাদের হেফাজত হতে ২৫ (পঁচিশ) পিচ অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার সহ মাদকদ্রব্য পরিবহন কাজে ব্যবহৃত একটি ডিসকোভার ১২৫ সিসির মোটরসাইকেল জব্দ করা হয়।
আসামীদ্বয়ের বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদক আইনে মামলা দায়ের হয়েছে।