1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
ফেনীতে ৫০০ হাফেজে কোরআনের সংবর্ধনা অনুষ্ঠিত - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লা নি/হ/ত ৫ জনের বাডি নোয়াখালী সেনবাগে লালমোহনে গলায় ফাঁ/স দিয়ে ২ সন্তানের জনকের আ/ত্ম/হ/ত্যা। solta Super দুই নম্বর লবন বিক্রির বি/রু/দ্ধে অ/ভি/যো/গ। মা ২৬শে মার্চ ২০২৬- এ রাজবাড়ী ফেরীঘাটে বাস ডুবির ঘঠনা। চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় আব্দুল জাব্বার খানঃ চাঁদমুহা সরলপুর যুব সংঘের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন আলীকদম থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

ভিডিও সংবাদ 👇👇

ফেনীতে ৫০০ হাফেজে কোরআনের সংবর্ধনা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ৮১ বার পড়া হয়েছে

ফেনীতে ৫০০ হাফেজে কোরআনের সংবর্ধনা অনুষ্ঠিত

মোহাম্মদ হানিফ ফেনী জেলা প্রতিনিধি

হিফজ মাদ্রাসা পরিষদের আয়োজনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী সদর-২ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি

ফেনী জেলা হিফজ মাদ্রাসা পরিষদের উদ্যোগে ৫০০ জন হাফেজে কোরআনের সম্মানে এক বিশাল সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে আয়োজিত এই অনুষ্ঠানে জেলার বিভিন্ন হিফজ মাদ্রাসা থেকে উত্তীর্ণ হাফেজগণ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী সদর-২ আসনে ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী, বিশিষ্ট শিক্ষাবিদ ও সাবেক ছাত্রনেতা জনাব অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি। তিনি তার বক্তব্যে বলেন,
“হাফেজে কোরআনরা জাতির গর্ব।
কোরআনের আলোয় আলোকিত একটি সমাজ গঠনে হাফেজদের ভূমিকা অপরিসীম। রাষ্ট্র ও সমাজের সকল ক্ষেত্রে ধর্মীয় শিক্ষার মর্যাদা প্রতিষ্ঠা করা জরুরি।”

তিনি আরও বলেন, হিফজ মাদ্রাসাগুলোর উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখতে হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব গাজী হাবিবুল্লাহ মানিক। তিনি বলেন,
“ইসলামি শিক্ষা ও নৈতিক মূল্যবোধই পারে সমাজকে অন্যায় ও অবক্ষয় থেকে রক্ষা করতে।

হাফেজে কোরআনদের যথাযথ সম্মান ও স্বীকৃতি প্রদান আমাদের নৈতিক দায়িত্ব।”
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, আলেম-ওলামা, হিফজ মাদ্রাসার শিক্ষক, অভিভাবক, সুধীজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

অনুষ্ঠানের এক পর্যায়ে ৫০০ জন হাফেজে কোরআনের হাতে সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, ফেনী জেলা হিফজ মাদ্রাসা পরিষদ দীর্ঘদিন ধরে কোরআনের হাফেজদের সম্মাননা ও ইসলামি শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট