রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
Title :
সাপ্তাহিক ছুটি ও বৃষ্টি উপেক্ষা করে জামালপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ দাকোপের তিলডাঙ্গায় সংরক্ষিত নারী সদস্য আনোয়ারা বেগম। ভাঙ্গায় নিহত কৃষক দল নেতা রাজুর পরিবারের পাশে এমপি নায়াব ইউসুফ বর্ণাঢ্য আয়োজনে শাহজাদপুর সাংবাদিক ফোরামের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কানাইপুর স্কুল অ্যান্ড কলেজে এইচএসসি পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা জান ফাউন্ডেশনের উদ্যোগে কোমলমতি শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ শিবচরে অসচ্ছল শিক্ষার্থীর টনসিল অস্ত্রোপচার বিনামূল্যে করালেন ইউএনও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গ্রাম পুলিশদের সক্রিয় হওয়ার নির্দেশ তথ্য প্রতিমন্ত্রীর শান্তিগঞ্জে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা সম্পন্ন মাত্র ১০০-২০০ টাকার লোভে অপরাধে জড়াচ্ছে কিশোররা; সন্তানদের আগলে রাখার মানবিক আহ্বান ইন্সপেক্টর সেলিম মিয়ার গ্রাম থেকে গ্রাম, পাড়া থেকে মহল্লা—জনগণের পাশে থাকতে ছুটে চলেছেন চেয়ারম্যান পদপ্রার্থী প্রভাষক শাহাজুল ইসলাম। নিয়ামতপুরে যথাযোগ্য মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত নিয়ামতপুরে অসময়ের বৃষ্টিতে ভিজল পাকা ও কাটা ধান, লোকসানের শঙ্কায় কৃষক সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে হত্যা, জামিনে মুক্ত হয়ে ধান কাটার অভিযোগ সিলেট বিভাগীয় শিক্ষার্থী সমিতি, SSTU-এর ২০২৬–২৭ কার্যনির্বাহী কমিটি গঠন বাঞ্ছারামপুরে শিক্ষার মান উন্নয়ন নিয়ে আলোচনা সভা “আগামীর ভবিষ্যৎ গড়ার দায় আপনাদের” প্রধানমন্ত্রী তারেক রহমান সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন নাওভাঙ্গায় অবৈধ বাজার স্থাপনের অভিযোগে পুলিশি হস্তক্ষেপ দাবি নেত্রকোনায় গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, আহত আনসার সদস্য লৌহজংয়ে ২০ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার অন্য দেশের ওপর নির্ভরশীলতা নয়, স্বনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরকার—মীর শাহে আলম বাংলাদেশ জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম নরসিংদী জেলা শাখার উদ্যোগে বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২ তম জন্মদিন পালন করা হয়েছে মুকসুদপুরে অস্ত্র উদ্ধার: সাহসিকতা ও পেশাদারিত্বে সালথা ওসির টিম, পাচ্ছে সর্বোচ্চ পুরস্কার নওগাঁর বিভিন্ন এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, বিপাকে কৃষক ও সাধারণ মানুষ। গুরুর আদর্শে ১৫ বছর ধরে মফস্বল সাংবাদিকদের পাশে খায়রুল আলম রফিক সীমান্তের শেষ প্রহরে বিজিবির অভিযান, ধরা পড়ল শিশুসহ ৬ ভারতীয় ময়মনসিংহে ইন্সপেক্টর সেলিম মিয়ার চৌকস অভিযানে নাশকতার চেষ্টাকালে নিষিদ্ধ সংগঠনের মিছিল থেকে ৬ কিশোর আটক শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থী ও সুধীজনের সঙ্গে শিক্ষামন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিতঃ সখীপুরে কারাবন্দি ৪ সাংবাদিকের মুক্তির দাবিতে ২৬ নভেম্বর টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে কর্মসূচি আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রাম মহানগরীর পাঁচ স্থানে জামায়াতের বিক্ষোভ মিছিল

মিরসরাইয়ের সাহেরখালী মন্দিরে দুর্গাপূজা উপলক্ষে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান সঙ্গীতানুষ্ঠান, গীতাপাঠ, গুণীজন সংবর্ধনা ও ধর্মীয়, কবিগানের আয়োজন

  • Update Time : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • ৫৬ Time View

মিরসরাইয়ের সাহেরখালী মন্দিরে দুর্গাপূজা উপলক্ষে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান
সঙ্গীতানুষ্ঠান, গীতাপাঠ, গুণীজন সংবর্ধনা ও ধর্মীয়, কবিগানের আয়োজন
হারাধন চক্রবর্তী, স্টাফ রিপোর্টার, মিরসরাই, চট্টগ্রাম।
চট্টগ্রামের মিরসরাই উপজেলার ১৬ নম্বর সাহেরখালী সর্বজনীন শ্রীশ্রী শিব ও দুর্গা মন্দিরের উদ্যোগে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিশেষ ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রজনী কান্ত শীল মাস্টার বাড়ি দুর্গামন্দির প্রাঙ্গণে আয়োজিত এসব অনুষ্ঠানে থাকছে সঙ্গীতানুষ্ঠান, গীতাপাঠ, গুণীজন সংবর্ধনা ও ধর্মীয় কবিগান। পাশাপাশি প্রতিদিন সন্ধ্যায় অনুষ্ঠিত হবে আরতি।
আয়োজক কমিটির সভাপতি ডা. হরি সাধন শর্মা জানান, সবার সহযোগিতায় অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করার প্রত্যাশা করছেন তাঁরা। ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রাখার পাশাপাশি সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে ভক্ত ও দর্শনার্থীদের মধ্যে সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করাই তাঁদের লক্ষ্য।
অনুষ্ঠানসূচি অনুযায়ী, মহাসপ্তমীর প্রথম দিন ১৭ অক্টোবর শনিবার রাত ৯টায় অনুষ্ঠিত হবে সঙ্গীতানুষ্ঠান। এতে ধর্মীয় গান পরিবেশন করবেন চট্টগ্রামের পরিচিত সঙ্গীতশিল্পী বৃষ্টি দে। তাঁর ‘টিম বৃষ্টি’র পরিবেশনায় ধর্মীয় সঙ্গীত উপভোগ করতে পারবেন উপস্থিত দর্শক-শ্রোতারা।
মহাসপ্তমীর দ্বিতীয় দিন ১৮ অক্টোবর রোববার সকাল ১১টায় গীতাপাঠ পরিবেশন করবেন গীতাপাঠক বিউটি রানী নাথ।
মহানবমী উপলক্ষে ২০ অক্টোবর মঙ্গলবার দুপুর ১২টায় অনুষ্ঠিত হবে গুণীজন সংবর্ধনা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে মিরসরাইয়ের সংসদ সদস্য নুরুল আমিনের।
একই দিন মহানবমীর রাতে অনুষ্ঠিত হবে ধর্মীয় কবিগান। এতে অংশ নেবেন কবি শ্রী উজ্জ্বল কুমার দে ও কেশব দাশ। তাঁদের পরিবেশনায় ধর্মীয় কবিগান অনুষ্ঠানকে আরও আকর্ষণীয় করে তুলবে বলে আশা করছেন আয়োজকেরা।
মন্দির প্রাঙ্গণে আয়োজিত এসব ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানে ভক্ত, দর্শনার্থীসহ সর্বস্তরের মানুষকে উপস্থিত থাকার আমন্ত্রণ জানানো হয়েছে। আয়োজকদের প্রত্যাশা, এ আয়োজনের মধ্য দিয়ে দুর্গাপূজার ধর্মীয় আবহ আরও প্রাণবন্ত হয়ে উঠবে এবং বাঙালির ঐতিহ্যবাহী সংস্কৃতি, সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন আরও সুদৃঢ় হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews