
নিজস্ব প্রতিবেদন মোঃ শাহিন আলম
পুলিশিং সেবাকে আরও দক্ষ, পেশাদার, আধুনিক ও জনবান্ধব করার লক্ষ্যে বাংলাদেশ পুলিশের চলমান বহুমাত্রিক কার্যক্রমের অংশ হিসেবে গাজীপুর জেলা পুলিশের অধস্তন কর্মকর্তা ও কর্মচারীদের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
অদ্য ১৪ অক্টোবর ২০২৬ তারিখ সকাল ০৮:০০ ঘটিকায় গাজীপুর জেলা পুলিশ লাইন্স মাঠে কনস্টেবল/নায়েক হতে নায়েক হতে এএসআই(নিঃ), এএসআই(নিঃ) হতে এসআই(নিঃ) পদে পদোন্নতির লক্ষ্যে প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিভাগীয় পদোন্নতি পরীক্ষা গ্রহণ কমিটিতে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার) মহোদয়। এছা্ড়াও পরীক্ষা গ্রহন কমিটিতে সদস্য হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ মোজাম্মেল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), গাজীপুর, জনাব মোঃ শরিফুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), কিশোরগঞ্জ ।
বিভাগীয় পদোন্নতি পরীক্ষার মাধ্যমে যোগ্য, দক্ষ ও দায়িত্বশীল পুলিশ সদস্যদের নেতৃত্বের পরবর্তী ধাপে উন্নীত করার পাশাপাশি তাদের পেশাগত দক্ষতা ও দায়িত্ববোধ আরও সমৃদ্ধ হবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন বিভাগীয় পদোন্নতি পরীক্ষা কমিটি সকলে।
এসময় আরোও উপস্থিত ছিলেন আরআই, পুলিশ লাইন্স, গাজীপুর, আরও(১), রিজার্ভ অফিস, গাজীপুরসহ প্যারেড পরীক্ষার্থীগণ।