
মিরসরাইয়ে নুরুল আমিন এমপি ফুটবল টুর্নামেন্ট–২০২৬-এর উদ্বোধন
হাইতকান্দি ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে টুর্নামেন্ট, কমরআলী উচ্চ বিদ্যালয় মাঠে উদ্বোধনী আয়োজন
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাই উপজেলার ১৪ নম্বর হাইতকান্দি ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে ‘নুরুল আমিন এমপি ফুটবল টুর্নামেন্ট–২০২৬’-এর শুভ উদ্বোধনের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৪টায় কমরআলী উচ্চ বিদ্যালয় মাঠে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্ট উদ্বোধন করেছেন অনুষ্টানে প্রধান অতিথি চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সংসদ সদস্য জনাব নুরুল আমিন এমপি। এ আয়োজনে স্থানীয় ক্রীড়াপ্রেমী দর্শক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত হয়েছেন।
প্রধান অতিথি প্রত্যাশা, এ ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানো এবং স্থানীয় পর্যায়ে ক্রীড়াচর্চা, পারস্পরিক ঐক্য ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করা।
উনি মনে করেন, তরুণ প্রজন্মকে সুস্থ ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে খেলাধুলার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের আয়োজন স্থানীয় ক্রীড়াঙ্গনকে আরও প্রাণবন্ত করতে সহায়ক হবে।
স্লোগান: ‘ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল—এগিয়ে চলো ছাত্রদল।’