
জাতীয় যুব দিবস ২০২৬ উপলক্ষে ধামরাই উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর এর আয়োজনে
মোহাম্মদ শফিকুল ইসলাম জেলা প্রতিনিধি ঢাকা।
প্রতিষ্ঠান অদম্য ফাউন্ডেশন ধামরাই- Odommo Foundation Dhamrai এর সার্বিক সহযোগিতায় ও স্নোটেক্স এপারেলস লিমিটেড এর সৌজন্যে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ উপজেলার হাজীপুর এলাকায় এই কর্মসূচির উদ্বোধন করেন ঢাকা-২০ ধামরাই আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ্ব তমিজ উদ্দিন আহমেদ।
উক্ত আয়োজনে বিশেষ অতিথি হিসেবে ছিলেন, ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ আল মামুন ও ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব শামসুল হক।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং অদম্য ফাউন্ডেশন ধামরাই এর এক ঝাক স্বেচ্ছাসেবকগন।
প্রথম পর্যায়ে আজ হাজীপুর গ্রামে ফলজ, বনজ ও ঔষধি গাছের প্রায় ১০০ টি চারা রোপণ করা হয়েছে এবং পরবর্তীতে “অদম্য ফাউন্ডেশন ধামরাই” এর সার্বিক তত্তাবধানে আগামী ৭ নভেম্বর, জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ২য় ধাপে আরো ১০০ টি চারা রোপণ করা হবে ইনশাআল্লাহ।
নিউজ সংগ্রহে সহযোগিতায়ঃ—
মোঃ আব্দুল খালেক ধামরাই উপজেলা প্রতিনিধি।