
হবিগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭ (সিজন-২) জেলার ব্যাপক প্রস্তুতি সম্পন্ন।
গাজী আলী আকবর শ্যামল, হবিগঞ্জ জেলা প্রতিনিধি
হবিগঞ্জ নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭ (সিজন-২) জেলার ব্যাপক প্রস্তুতিতে ম্যাজিস্ট্রেট ড.জি এম সরফরাজ সাংবাদিকবৃন্দের উপস্থিতি এক প্রেস ব্রিফিংয় করেন।
তিনি বলেন বর্তমান প্রজন্মের শিশু-কিশোরদের অতিরিক্ত ডিজিটাল নির্ভরতা ও মাদকাসক্তি থেকে দূরে রেখে একটি সুস্থ, সচেতন ও কর্মঠ জাতি গঠনের লক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে দেশব্যাপী শুরু হতে যাচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭ (সিজন-২)।
গত সিজনের (২০২৫-২৬) অভূতপূর্ব সাফল্যের ধারাবাহিকতায় হবিগঞ্জ জেলায় এবার ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে এই আয়োজন বাস্তবায়িত হচ্ছে।
এবারের আসরে বয়সের পরিধি বাড়িয়ে ১০ থেকে ১৪ বছর করা হয়েছে এবং ভলিবল ও টেবিল টেনিসসহ মোট ১০টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। হবিগঞ্জ জেলার ৯টি উপজেলা এবং পৌরসভার ৮৭টি ইউনিয়ন ও ওয়ার্ড থেকে সর্বমোট ১৮,৬৬৯ জন প্রতিভাবান শিশু-কিশোর অনলাইনে সফলভাবে রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে। এর মধ্যে বালক ১০,৫৩৯ জন এবং বালিকা ৮,১৩০ জন প্রতিযোগী রয়েছে। সর্বোচ্চ ৫,৪১১ জন প্রতিযোগী নিয়ে মাধবপুর উপজেলা এই তালিকায় শীর্ষে রয়েছে।
প্রতিযোগিতাটি উপজেলা, জেলা, আঞ্চলিক ও জাতীয়—এই চার স্তরে পরিচালিত হবে। বয়স জালিয়াতি রোধে ডিজিটাল জন্মনিবন্ধন ও ছবিযুক্ত রেজিস্ট্রেশন কার্ড বাধ্যতামূলক করা হয়েছে এবং এ বিষয়ে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। এছাড়া খেলোয়াড়দের মেধা যাচাইয়ের মাধ্যমে বিকেএসপিতে উন্নত প্রশিক্ষণ, আকর্ষণীয় প্রাইজমানি এবং সরকারি ক্রীড়া বৃত্তির ব্যবস্থা রাখা হয়েছে।
আগামী ০৫ নভেম্বর ২০২৬ তারিখ বিকেল ৩:০০ টায় খুলনা হতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী দেশব্যাপী এই সিজনের শুভ উদ্বোধন ঘোষণা করবেন। পরবর্তীতে আগামী ০৫ নভেম্বর থেকে ৩০ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত হবিগঞ্জের উপজেলা ও পৌরসভা পর্যায়ে খেলাধুলা অনুষ্ঠিত হবে।
তৃণমূলের এই বিশাল ক্রীড়াযজ্ঞকে সফল করতে এবং হবিগঞ্জের উদীয়মান প্রতিভাকে জাতীয় পর্যায়ে তুলে ধরতে হবিগঞ্জ জেলা প্রশাসন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সকল সম্মানিত সাংবাদিকদের বস্তুনিষ্ঠ প্রচারণা ও সহযোগিতা কামনা করেন।
পরবর্তীতে আগামী ০৫ নভেম্বর থেকে ৩০ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত হবিগঞ্জের উপজেলা ও পৌরসভা পর্যায়ে খেলাধুলা অনুষ্ঠিত হবে।