
ইউসুফ আলী, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি:
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে বগুড়ার শিবগঞ্জ উপজেলার ৮ নং রায়নগর ইউনিয়নে সাধারণ মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও কুশল বিনিময় করে যাচ্ছেন চেয়ারম্যান পদপ্রার্থী, শিবগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং রায়নগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জনাব তাহেরুল ইসলাম।
এরই ধারাবাহিকতায় শুক্রবার (জুমার দিন) তিনি রায়নগর ইউনিয়নের দক্ষিণ শ্যামপুর পশ্চিমপাড়া জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করেন। নামাজ শেষে মসজিদে উপস্থিত মুসল্লি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন। এ সময় তিনি এলাকার মানুষের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন।
স্থানীয়দের সঙ্গে মতবিনিময়কালে তাহেরুল ইসলাম বলেন, ক্ষমতা কিংবা ব্যক্তিগত স্বার্থ নয়, জনগণের সেবা করাই আমার মূল লক্ষ্য। আমি সবসময় এলাকার মানুষের পাশে থাকতে চাই। রায়নগর ইউনিয়নের সার্বিক উন্নয়ন, মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং একটি সুন্দর, শান্তিপূর্ণ ও উন্নত সমাজ গড়ে তুলতে কাজ করতে চাই। জনগণের ভালোবাসা, দোয়া ও সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি।
তিনি আরও বলেন, এলাকার রাস্তাঘাটের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, মসজিদ-মাদ্রাসার উন্নয়ন, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোসহ জনকল্যাণমূলক কাজকে তিনি সর্বোচ্চ গুরুত্ব দিতে চান।
তিনি মনে করেন, একজন জনপ্রতিনিধির প্রকৃত পরিচয় ক্ষমতা বা পদ-পদবি দিয়ে নয়, বরং মানুষের বিপদে-আপদে পাশে থাকা এবং এলাকার উন্নয়নে আন্তরিক ভূমিকা রাখার মাধ্যমেই প্রতিষ্ঠিত হয়।
এ সময় তিনি সকলের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে রায়নগর ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
পরিশেষে তিনি ইউনিয়নের সর্বস্তরের মানুষের কাছে দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেন।