বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
Title :
আনোয়ারায় ট্রাফিক পুলিশ বক্সে ছাত্রলীগের আগুন ও ভাঙচুর, আটক ৮ চকরিয়ায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় মাঠে বিএনপি ও পূজা উদযাপন ফ্রন্টের নেতাকর্মীরা নবীনগরের রাধিকা রোডে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে রেন্ট-এ-কার মালিক আলমগীর হোসেন নিহত। চান্দিনায় আওয়ামী লীগের ডাকা লকডাউনের প্রতিবাদে বি এন পির মোটরসাইকেল মিছিল। টেকনাফে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ঝটিকা মিছিল ঘিরে রাজনৈতিক উত্তেজনা, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপির নির্দেশে শিবগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির অবস্থান কর্মসূচি ফরিদপুরের ধলার মোড়ে স্বাস্থ্যসেবা ক্যাম্প-২০২৬ অনুষ্ঠিত রাজনৈতিক উত্তাপের মধ্যে ঢাকায় হেমন্তের শীতলতা, গণপরিবহন কম নীলফামারী জেলা (ডিবি) পুলিশের অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ ১ জন মাদক কারবারী গ্রেফতার। গোয়ালন্দে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত, নারী গুরুতর আহত। দেশের এই ক্লান্তি লগ্নে ভিনদেশীদের লোলুপ দৃষ্টি বাংলাদেশের উপরে,মানচিত্র রক্ষায় সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হতে হবে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে দুদকের অভিযানে ব্যাপক অনিয়মের অভিযোগ। দূর্গাপুরে আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল রামগতিতে প্রশাসনের অভিযানে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়েছে, জামালপুরে পুলিশ কনস্টেবলসহ আটক-৩ ফার্মেসি সার্টিফিকেট কোর্সে কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির সম্পৃক্ততা বহালের দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন নেত্রকোনা স্টাফ রিপোর্টার মাসুদুজ্জামান হারুন গাজীপুর জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টবল পদে নিয়োগ অক্টোবর-২০২৬ এর কার্যক্রম সঠিক ও নির্ভূলভাবে সম্পন্ন করার লক্ষ্যে অফিসার ও ফোর্সদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত… পটিয়ায় ২৫ কৃষককে অস্ত্রের মুখে জিম্মি করে অপহরণ! মুক্তিপণ হিসেবে ৮০ হাজার টাকা পাঠিয়েও ফেরেননি কৃষক বগুড়ার মহাস্থানে ঐতিহ্যবাহী লবণী মাছের মেলা: উঠেছে বড় আকারের মাছ, দাম ৪০০ থেকে ১৪৫০ টাকা কেজি নিয়ামতপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ১৯৪ বস্তা ডিএপি সার জব্দ শান্তিগঞ্জের পূর্ব পাগলা ইউনিয়নে আগাম জাতের বোরো ধান চাষে কৃষকদের রিফ্রেশার প্রশিক্ষণ (২য় ব্যাচ) অনুষ্ঠিত বাসাইলে রাতের আঁধারে গ্রামীণ ব্যাংকে দুর্বৃত্তদের আগুন শেরপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, ১২ জন আটক ৩০০ বছরের ঐতিহ্য ধরে রেখেছে উথলী নবান্নের মেলা, উৎসবের আমেজে মুখরিত শিবগঞ্জ নাজিরপুরে ৫ নং শাখারিকাঠি ইউনিয়ন পরিষদে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। চট্টগ্রামের মুরাদপুরে ট্রাফিক পুলিশ বক্সে আগুন, বড় ক্ষয়ক্ষতি হয়নি নাজিরপুরে সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এর দোকানে আগুন। প্রথম ধাপেই ভোটের লড়াইয়ে মেলান্দহ উপজেলা, ১১ ইউনিয়নে নির্বাচনী আমেজ ফাইতংয়ে আবার লড়াই: সিলেকশন বনাম ইলেকশন! প্রতিশ্রুতি নাকি ন্যায্যতা — এবার জনগণ হিসাব চায়

উপমহাদেশে ইসলামী আন্দোলনের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে গ্রন্থের মোড়ক উন্মোচন

  • Update Time : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ২৮ Time View

মো: আমজাদ হোসেন, চট্টগ্রাম। 

উপমহাদেশে ইসলামী আন্দোলনের ইতিহাস, ঐতিহ্য, সংগ্রাম ও অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরার প্রত্যয়ে অধ্যাপক মাওলানা লিয়াকত আক্তার সিদ্দিকী প্রণীত ‘উপমহাদেশে ইসলামী আন্দোলন: ইতিহাস ও ঐতিহ্য’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) সকালে চট্টগ্রমের দেওয়ানবাজার ইসলামিক একাডেমি কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানে গ্রন্থটির মোড়ক উন্মোচন করা হয়। বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও রাজনৈতিক ব্যক্তিত্ব মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের সাবেক প্রো-ভাইস চ্যান্সেলর, বিশিষ্ট শিক্ষাবিদ ড. আবু বকর রফিক আহমদ। এছাড়া উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ, সাংগঠনিক সম্পাদক এস এম লুৎফর রহমান, মিছবাহুস ছালেহিন সিদ্দিকী, মাওলানা আনোয়ার হোসেন, মাওলানা আহমদুর রহমান নদভী, শফিউল আলম ছোবহানী, ডা. মুহাম্মদ মহিম উদ্দীন, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ মুহাম্মদ নুরুন্নবী, হামেদ হাসান ইলাহী, কায়সারুল আমিন, মুহাম্মদ আমিনুর রহমান, সাবেক ছাত্রনেতা সাইফুদ্দিন খালেদসহ বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেন, একটি জাতির আত্মপরিচয় ও আদর্শিক ভিত্তি নির্মাণে ইতিহাসের ভূমিকা অপরিসীম। উপমহাদেশের ইসলামী আন্দোলনের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এ ধরনের গবেষণাধর্মী গ্রন্থ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি গ্রন্থটির বহুল প্রচার ও পাঠকপ্রিয়তা কামনা করেন।

সভাপতির বক্তব্যে মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, উপমহাদেশের ইসলামী আন্দোলনের ইতিহাস অত্যন্ত সমৃদ্ধ ও তাৎপর্যপূর্ণ। এ অঞ্চলে ইসলামের প্রচার-প্রসার, দ্বীন প্রতিষ্ঠার প্রচেষ্টা, আত্মত্যাগ ও সংগ্রামের ইতিহাস ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণ করা জরুরি। ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে সঠিক জ্ঞান অর্জনের মাধ্যমে নতুন প্রজন্ম নিজেদের আদর্শিক অবস্থান, দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতন হতে পারবে। অধ্যাপক মাওলানা লিয়াকত আক্তার সিদ্দিকী তাঁর গবেষণা ও লেখনীর মাধ্যমে এ গুরুত্বপূর্ণ ইতিহাস সংকলনের যে উদ্যোগ নিয়েছেন, তা প্রশংসনীয়।

বিশেষ অতিথির বক্তব্যে ড. আবু বকর রফিক আহমদ বলেন, ইতিহাস চর্চা শুধু অতীত জানার বিষয় নয়; বরং অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে বর্তমানকে সমৃদ্ধ করা এবং ভবিষ্যতের পথনির্দেশনা গ্রহণের অন্যতম মাধ্যম। উপমহাদেশের ইসলামী আন্দোলনের ইতিহাস নিয়ে এ ধরনের গ্রন্থ পাঠক ও গবেষকদের জন্য সহায়ক হবে।

অনুষ্ঠানে গ্রন্থের প্রণেতা অধ্যাপক মাওলানা লিয়াকত আক্তার সিদ্দিকীর গবেষণা ও সাহিত্যকর্মের প্রশংসা করা হয়। বক্তারা আশা প্রকাশ করেন, গ্রন্থটি উপমহাদেশের ইসলামী আন্দোলনের ইতিহাস, ঐতিহ্য ও চিন্তাধারা সম্পর্কে পাঠকদের জ্ঞান ও উপলব্ধিকে সমৃদ্ধ করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews