রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
Title :
সাপ্তাহিক ছুটি ও বৃষ্টি উপেক্ষা করে জামালপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ দাকোপের তিলডাঙ্গায় সংরক্ষিত নারী সদস্য আনোয়ারা বেগম। ভাঙ্গায় নিহত কৃষক দল নেতা রাজুর পরিবারের পাশে এমপি নায়াব ইউসুফ বর্ণাঢ্য আয়োজনে শাহজাদপুর সাংবাদিক ফোরামের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কানাইপুর স্কুল অ্যান্ড কলেজে এইচএসসি পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা জান ফাউন্ডেশনের উদ্যোগে কোমলমতি শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ শিবচরে অসচ্ছল শিক্ষার্থীর টনসিল অস্ত্রোপচার বিনামূল্যে করালেন ইউএনও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গ্রাম পুলিশদের সক্রিয় হওয়ার নির্দেশ তথ্য প্রতিমন্ত্রীর শান্তিগঞ্জে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা সম্পন্ন মাত্র ১০০-২০০ টাকার লোভে অপরাধে জড়াচ্ছে কিশোররা; সন্তানদের আগলে রাখার মানবিক আহ্বান ইন্সপেক্টর সেলিম মিয়ার গ্রাম থেকে গ্রাম, পাড়া থেকে মহল্লা—জনগণের পাশে থাকতে ছুটে চলেছেন চেয়ারম্যান পদপ্রার্থী প্রভাষক শাহাজুল ইসলাম। নিয়ামতপুরে যথাযোগ্য মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত নিয়ামতপুরে অসময়ের বৃষ্টিতে ভিজল পাকা ও কাটা ধান, লোকসানের শঙ্কায় কৃষক সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে হত্যা, জামিনে মুক্ত হয়ে ধান কাটার অভিযোগ সিলেট বিভাগীয় শিক্ষার্থী সমিতি, SSTU-এর ২০২৬–২৭ কার্যনির্বাহী কমিটি গঠন বাঞ্ছারামপুরে শিক্ষার মান উন্নয়ন নিয়ে আলোচনা সভা “আগামীর ভবিষ্যৎ গড়ার দায় আপনাদের” প্রধানমন্ত্রী তারেক রহমান সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন নাওভাঙ্গায় অবৈধ বাজার স্থাপনের অভিযোগে পুলিশি হস্তক্ষেপ দাবি নেত্রকোনায় গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, আহত আনসার সদস্য লৌহজংয়ে ২০ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার অন্য দেশের ওপর নির্ভরশীলতা নয়, স্বনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরকার—মীর শাহে আলম বাংলাদেশ জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম নরসিংদী জেলা শাখার উদ্যোগে বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২ তম জন্মদিন পালন করা হয়েছে মুকসুদপুরে অস্ত্র উদ্ধার: সাহসিকতা ও পেশাদারিত্বে সালথা ওসির টিম, পাচ্ছে সর্বোচ্চ পুরস্কার নওগাঁর বিভিন্ন এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, বিপাকে কৃষক ও সাধারণ মানুষ। গুরুর আদর্শে ১৫ বছর ধরে মফস্বল সাংবাদিকদের পাশে খায়রুল আলম রফিক সীমান্তের শেষ প্রহরে বিজিবির অভিযান, ধরা পড়ল শিশুসহ ৬ ভারতীয় ময়মনসিংহে ইন্সপেক্টর সেলিম মিয়ার চৌকস অভিযানে নাশকতার চেষ্টাকালে নিষিদ্ধ সংগঠনের মিছিল থেকে ৬ কিশোর আটক শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থী ও সুধীজনের সঙ্গে শিক্ষামন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিতঃ সখীপুরে কারাবন্দি ৪ সাংবাদিকের মুক্তির দাবিতে ২৬ নভেম্বর টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে কর্মসূচি আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রাম মহানগরীর পাঁচ স্থানে জামায়াতের বিক্ষোভ মিছিল

প্রধানমন্ত্রী তারেক রহমানকে “দুর্নীতি ও দুঃশাসনের গুরু” বলা লেখককে বানানো হলো সিটি মেডিকেল কলেজের বর্তমান গভর্নিং বডির চেয়ারম্যান।

  • Update Time : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ১৮ Time View

বিশেষ প্রতিবেদন 

বইয়ে যা লিখেছেন অডা. বদরুদ্দোজার লেখা বইটির নাম “বঙ্গবন্ধুর কাল্পনিক সাক্ষাৎকার ও কয়েকটি নিবন্ধ”। প্রকাশ করেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ।

বইয়ের কিছু উল্লেখযোগ্য অংশ:

প্রধানমন্ত্রী তারেক রহমান সম্পর্কে (পৃ. ৭৮): “দুর্নীতি ও দুঃশাসনের গুরু যুবরাজ নামে পরিচিত তারেক জিয়া ও তার ছোট ভাই কোকোর বিচার প্রক্রিয়ায় কোন অগ্রগতি নেই।” একই পৃষ্ঠায় তিনি লেখেন, বিএনপি সরকারের পাঁচ বছরের নৈরাজ্যের “প্রধান নাটের গুরু হিসেবে সকলে তারেক জিয়াকেই জানে।

বেগম খালেদা জিয়া সম্পর্কে (পৃ. ৭৯): “তার এই পাহাড়সম অপরাধের শাস্তি তাকেই ভোগ করতে হবে।” তিনি আরও লেখেন, খালেদা জিয়া “গণতন্ত্রকে সম্পূর্ণ ধ্বংস করতে নীল নকশা এঁকেছিল”।

শহীদ জিয়াউর রহমান সম্পর্কে (পৃ. ১০ ও ৪২): তিনি জিয়াউর রহমানের চরিত্রে “হিংসার ও নৃশংসতার প্রতিফলন” দেখেছেন। লিখেছেন, জিয়াউর রহমান “চক্রান্তের মাধ্যমে” ক্ষমতায় আসেন এবং “নীতি আদর্শহীন লুটপাটের রাজনীতি” শুরু করেন।

বেগম খালেদা জিয়ার সরকার সম্পর্কে (পৃ. ১০ ও ৩০): তাঁর আমলের র‍্যাবকে তিনি “সরকারি খুনী বাহিনী” বলেছেন। বিএনপি সরকারকে বলেছেন “নব্য স্বৈরশাসন”।

শেখ হাসিনা সম্পর্কে (পৃ. ২১): অন্যদিকে একই বইয়ে “জননেত্রী শেখ হাসিনা : সোনার বাংলার পথিকৃৎ” নামে তাঁর প্রশংসামূলক একটি নিবন্ধ আছে।

গাজীপুরের সিটি মেডিকেল কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান করা হয়েছে ডা. এ.এস.এম. বদরুদ্দোজাকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক দপ্তর ৫ অক্টোবর ২০২৬ তারিখে স্মারক নং ২০৯৫-৯৯/ক.প. জারি করে তাঁকে এই পদে মনোনয়ন দেয়। অথচ তাঁর লেখা বইয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান এবং আরাফাত রহমান কোকো সম্পর্কে কটূক্তি রয়েছে।

ডা. বদরুদ্দোজা ২০১৫ সালে নিজের সব শেয়ার বিক্রি করেছেন। ২০১৭ সালে তিনি গভর্নিং বডির চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন। তাঁর পুরো শেয়ার কিনে নেন ডা. রিফায়েত উল্লাহ শরীফ। “বেসরকারি মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজ আইন, ২০২২-এর ১৮(২) ধারা অনুযায়ী গভর্নিং বডির চেয়ারম্যান উদ্যোক্তাদের মধ্য থেকে নির্বাচিত হবেন। যিনি শেয়ার বিক্রি করে দাম বুঝে নিয়েছেন, তিনি আর উদ্যোক্তা নন। তাঁকে মনোনয়ন দেওয়া সম্পূর্ণ বেআইনি।

জুলাই আন্দোলনের সময় ডা. রিফায়েত উল্লাহ শরীফ আন্দোলনকারীদের বিনামূল্যে চিকিৎসা দিয়েছিলেন। তাদের অভিযোগ, এতে ক্ষুব্ধ হয়ে ডা. বদরুদ্দোজা তাঁকে কলেজ থেকে সরানোর চেষ্টা শুরু করেন এবং বিশেষ তদবিরের মাধ্যমে চেয়ারম্যান পদ নেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews