রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
Title :
সাপ্তাহিক ছুটি ও বৃষ্টি উপেক্ষা করে জামালপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ দাকোপের তিলডাঙ্গায় সংরক্ষিত নারী সদস্য আনোয়ারা বেগম। ভাঙ্গায় নিহত কৃষক দল নেতা রাজুর পরিবারের পাশে এমপি নায়াব ইউসুফ বর্ণাঢ্য আয়োজনে শাহজাদপুর সাংবাদিক ফোরামের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কানাইপুর স্কুল অ্যান্ড কলেজে এইচএসসি পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা জান ফাউন্ডেশনের উদ্যোগে কোমলমতি শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ শিবচরে অসচ্ছল শিক্ষার্থীর টনসিল অস্ত্রোপচার বিনামূল্যে করালেন ইউএনও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গ্রাম পুলিশদের সক্রিয় হওয়ার নির্দেশ তথ্য প্রতিমন্ত্রীর শান্তিগঞ্জে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা সম্পন্ন মাত্র ১০০-২০০ টাকার লোভে অপরাধে জড়াচ্ছে কিশোররা; সন্তানদের আগলে রাখার মানবিক আহ্বান ইন্সপেক্টর সেলিম মিয়ার গ্রাম থেকে গ্রাম, পাড়া থেকে মহল্লা—জনগণের পাশে থাকতে ছুটে চলেছেন চেয়ারম্যান পদপ্রার্থী প্রভাষক শাহাজুল ইসলাম। নিয়ামতপুরে যথাযোগ্য মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত নিয়ামতপুরে অসময়ের বৃষ্টিতে ভিজল পাকা ও কাটা ধান, লোকসানের শঙ্কায় কৃষক সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে হত্যা, জামিনে মুক্ত হয়ে ধান কাটার অভিযোগ সিলেট বিভাগীয় শিক্ষার্থী সমিতি, SSTU-এর ২০২৬–২৭ কার্যনির্বাহী কমিটি গঠন বাঞ্ছারামপুরে শিক্ষার মান উন্নয়ন নিয়ে আলোচনা সভা “আগামীর ভবিষ্যৎ গড়ার দায় আপনাদের” প্রধানমন্ত্রী তারেক রহমান সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন নাওভাঙ্গায় অবৈধ বাজার স্থাপনের অভিযোগে পুলিশি হস্তক্ষেপ দাবি নেত্রকোনায় গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, আহত আনসার সদস্য লৌহজংয়ে ২০ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার অন্য দেশের ওপর নির্ভরশীলতা নয়, স্বনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরকার—মীর শাহে আলম বাংলাদেশ জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম নরসিংদী জেলা শাখার উদ্যোগে বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২ তম জন্মদিন পালন করা হয়েছে মুকসুদপুরে অস্ত্র উদ্ধার: সাহসিকতা ও পেশাদারিত্বে সালথা ওসির টিম, পাচ্ছে সর্বোচ্চ পুরস্কার নওগাঁর বিভিন্ন এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, বিপাকে কৃষক ও সাধারণ মানুষ। গুরুর আদর্শে ১৫ বছর ধরে মফস্বল সাংবাদিকদের পাশে খায়রুল আলম রফিক সীমান্তের শেষ প্রহরে বিজিবির অভিযান, ধরা পড়ল শিশুসহ ৬ ভারতীয় ময়মনসিংহে ইন্সপেক্টর সেলিম মিয়ার চৌকস অভিযানে নাশকতার চেষ্টাকালে নিষিদ্ধ সংগঠনের মিছিল থেকে ৬ কিশোর আটক শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থী ও সুধীজনের সঙ্গে শিক্ষামন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিতঃ সখীপুরে কারাবন্দি ৪ সাংবাদিকের মুক্তির দাবিতে ২৬ নভেম্বর টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে কর্মসূচি আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রাম মহানগরীর পাঁচ স্থানে জামায়াতের বিক্ষোভ মিছিল

শান্তিগঞ্জে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন: সভাপতি সঞ্জয়, সম্পাদক আনোয়ার দিলীপ কুমার দাশ, স্টাফ রিপোর্টার, সুনামগঞ্জ ‘শিক্ষকের মর্যাদার জয় হোক’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে সুনামগঞ্জের শান্তিগঞ্জে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির শান্তিগঞ্জ উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) সকাল ১১টায় শান্তিগঞ্জস্থ এফআইভিডিবির আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংগঠনের উপজেলা শাখার সভাপতি সঞ্জয় কুমার তালুকদারের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক জাকির হোসেন ও সফিকুন জাহান ছোটনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সহকারী শিক্ষক মামুনুর রশিদ এবং পবিত্র গীতা পাঠ করেন বীরেন্দ্র কুমার দাস। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অজিত পাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সুবিপ্রবির সিন্ডিকেট সদস্য আনছার উদ্দিন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান ফারুক আহমেদ, শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক হাজী জালাল উদ্দীন, প্রথম যুগ্ম আহ্বায়ক রওশন খান সাগর, দরগাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুফি মিয়া, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক মতিলাল গুপ্ত, সমিতির সুনামগঞ্জ জেলা শাখার আহ্বায়ক মোহাম্মদ সাজাউর রহমান, সিলেট জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক বিমল কুমার দাস এবং পশ্চিম বীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফুর রহমান জায়গীরদার খোকন। এ ছাড়া বক্তব্য দেন ইতালি প্রবাসী নাজিম উদ্দিন, জীবদাড়া সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক দিলোয়ার হোসেন, ডি.কে.সি.আর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল ইসলাম, উপজেলা সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও থলেরবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহানুর মিয়া, সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলম, আনোয়ার হোসেন, শেফালী আক্তার, জাহাঙ্গীর আলম, ফয়ছল আহমদ, সাইফুল ইসলাম, কিল্টন তালুকদার পাপ্পু, নবযোগদানকৃত সহকারী শিক্ষিকা শবনম মনি এবং আইএলটিএসের পরিচালক আবু তালেব। সম্মেলনে সর্বসম্মতিক্রমে পার্বতীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সঞ্জয় কুমার তালুকদারকে সভাপতি, ডি.কে.সি.আর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ আনোয়ার হোসেনকে সাধারণ সম্পাদক এবং বড়মোহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফয়সল আহমদকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়। তাঁদের নিয়ে তিন বছর মেয়াদি আংশিক কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যান্য পদে গঠনতন্ত্র অনুযায়ী পরবর্তী সময়ে দায়িত্বপ্রাপ্তদের মনোনীত করা হবে বলে জানানো হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির শান্তিগঞ্জ উপজেলা শাখার সভাপতি সঞ্জয় কুমার তালুকদার। অনুষ্ঠানের শুরুতে নবযোগদানকৃত শিক্ষক ও আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন শিমুলবাক ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মাহবুব ইসলাম তালুকদার, উপজেলা বিএনপি নেতা সিরাজ মিয়া, সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের ইন্সট্রাক্টর হারিছ মিয়া, জিলানী আলম, শান্তিগঞ্জ দলিল লেখক সমিতির নেতা আজাদ হোসাইনসহ উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক-শিক্ষিকারা।

  • Update Time : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ১৯ Time View

শান্তিগঞ্জে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন: সভাপতি সঞ্জয়, সম্পাদক আনোয়ার

দিলীপ কুমার দাশ, স্টাফ রিপোর্টার, সুনামগঞ্জ

‘শিক্ষকের মর্যাদার জয় হোক’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে সুনামগঞ্জের শান্তিগঞ্জে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির শান্তিগঞ্জ উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) সকাল ১১টায় শান্তিগঞ্জস্থ এফআইভিডিবির আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংগঠনের উপজেলা শাখার সভাপতি সঞ্জয় কুমার তালুকদারের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক জাকির হোসেন ও সফিকুন জাহান ছোটনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সহকারী শিক্ষক মামুনুর রশিদ এবং পবিত্র গীতা পাঠ করেন বীরেন্দ্র কুমার দাস।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অজিত পাল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সুবিপ্রবির সিন্ডিকেট সদস্য আনছার উদ্দিন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান ফারুক আহমেদ, শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক হাজী জালাল উদ্দীন, প্রথম যুগ্ম আহ্বায়ক রওশন খান সাগর, দরগাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুফি মিয়া, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক মতিলাল গুপ্ত, সমিতির সুনামগঞ্জ জেলা শাখার আহ্বায়ক মোহাম্মদ সাজাউর রহমান, সিলেট জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক বিমল কুমার দাস এবং পশ্চিম বীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফুর রহমান জায়গীরদার খোকন।

এ ছাড়া বক্তব্য দেন ইতালি প্রবাসী নাজিম উদ্দিন, জীবদাড়া সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক দিলোয়ার হোসেন, ডি.কে.সি.আর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল ইসলাম, উপজেলা সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও থলেরবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহানুর মিয়া, সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলম, আনোয়ার হোসেন, শেফালী আক্তার, জাহাঙ্গীর আলম, ফয়ছল আহমদ, সাইফুল ইসলাম, কিল্টন তালুকদার পাপ্পু, নবযোগদানকৃত সহকারী শিক্ষিকা শবনম মনি এবং আইএলটিএসের পরিচালক আবু তালেব।

সম্মেলনে সর্বসম্মতিক্রমে পার্বতীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সঞ্জয় কুমার তালুকদারকে সভাপতি, ডি.কে.সি.আর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ আনোয়ার হোসেনকে সাধারণ সম্পাদক এবং বড়মোহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফয়সল আহমদকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়। তাঁদের নিয়ে তিন বছর মেয়াদি আংশিক কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যান্য পদে গঠনতন্ত্র অনুযায়ী পরবর্তী সময়ে দায়িত্বপ্রাপ্তদের মনোনীত করা হবে বলে জানানো হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির শান্তিগঞ্জ উপজেলা শাখার সভাপতি সঞ্জয় কুমার তালুকদার। অনুষ্ঠানের শুরুতে নবযোগদানকৃত শিক্ষক ও আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

সম্মেলনে উপস্থিত ছিলেন শিমুলবাক ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মাহবুব ইসলাম তালুকদার, উপজেলা বিএনপি নেতা সিরাজ মিয়া, সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের ইন্সট্রাক্টর হারিছ মিয়া, জিলানী আলম, শান্তিগঞ্জ দলিল লেখক সমিতির নেতা আজাদ হোসাইনসহ উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক-শিক্ষিকারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews