
মোজামনগর মেইন সড়ক বেহাল দশা
খুলনা জেলা,দাকোপ প্রতিনিধি
হাবিবুর শেখ
খুলনা জেলা, দাকোপ উপজেলা ৭ নং তিলডাঙ্গা ইউনিয়নের গড়খালী গ্রামের রাস্তা বেহাল অবস্থা মোজামনগর বাজার থেকে লাভলু সাহেবের বাড়ি পর্যন্ত, রাস্তা দিয়ে প্রতিনিয়ত ১০ থেকে ১৫ হাজার লোক রাস্তা দিয়ে যাতায়াত করে। রাস্তা বেহাল অবস্থা থাকার কারণে, প্রতিদিন দুর্ঘটনা শিকার হতে হচ্ছে, এ রাস্তা দিয়ে হামিদা খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মোজাম নগর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের দুর্ঘটনা স্বীকার হতে হচ্ছে। রাস্তাটির মাঝে মধ্যে খোয়া শুরকি উঠে গিয়ে গর্তে পরিণত হওয়ার কারণে যানবাহন চলাচল বিঘ্ন হচ্ছে,নির্দিষ্ট সময় মত বিদ্যালয়ে পৌঁছাতে পারতেছে না, কর্মজীবী তাদের কর্মসংস্থানের সময় মতন পৌঁছাতে পারেনা, এমন অবস্থার কারণে প্রতিনিত মানুষের জীবনে দুর্যোগ নেমে আসছে, রাস্তায় থাকা সত্ত্বেও১০ থেকে ১৫ বছর যাবৎ এই রাস্তার কোন কার্যক্রম হচ্ছে না। এই রাস্তা শীঘ্রই সংস্কার করা হোক দাবি জানিয়েছেন এলাকার জনসাধারণ।