
নাজিরপুরের বিএনপির দুই নেতার বাড়ি, অফিস ও দোকানে আগুন এবং মালামাল লুটপাট
মোঃ আরিফুল ইসলাম মিল্টন জেলা প্রতিনিধি পিরোজপুর।
নাজিরপুর উপজেলার মালিখালি ইউনিয়নের উত্তর ঝনঝনিয়া গ্রামের বাসিন্দা মোঃ সুমন তালুকদার ও মোঃ মোতালেব ফকির দোকানে, বাড়ি,অফিসে আগুন ও লুটপাটের ঘটনা ঘটেছে।
১৫/১১/২০২৬ ইং তারিখ দুপুর ২ঃ০০ টার দিকে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগে একসাথে ১২০০ -১৩০০ নেতাকর্মী জয় বাংলা শ্লোগান দিয়ে সুমন তালুকদারের বাড়িতে হামলা চালায় এবং বাড়ির কাছে থাকা বিএনপি অফিসে আগুন ধরিয়ে দেয়,এরপরে মোতালেব ফকিরের ফ্রিজ, টিভির দোকান সহ পাঁচটি দোকানে আগুন ধরিয়ে দেয় এবং মালামাল লুট করে নিয়ে যায়।
এই বিষয়ে সুমন তালুকদার কে জিজ্ঞেস করলে তিনি বলেন নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা আগে থেকেই আমার উপরে হামলা চালাবে গোপন সংবাদ পেয়ে আমি নাজিরপুর থানা ওসি তদন্ত আব্দুল হামিদ স্যার কে সকাল ১১ টার দিকে অবহিত করি, তিনি আরো বলেন আমি মালিখালি ইউনিয়ান বিএনপির যুগ্ন আহবায়ক আমার বাড়ি টুঙ্গী পাড়ার সাথে, মালিখালি ইউনিয়ান আওয়ামী লীগ সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা ও টঙ্গীপাড়ার আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা একসাথে এসে প্রথমে আমার বাড়িতে হামলা করে আমাকে না পেয়ে আমার বাড়ির পাশে বিএনপি অফিসে আগুন ধরিয়ে দেয় অফিসে থাকা টিভি ফ্রিজ স্টিলের আলমারি আসবাবপত্র যার মূল্য পাঁচ লক্ষ টাকা মালামাল পুড়িয়ে ফেলে।
মোতালেব ফকির বলেন আমি মালিকালি ইউনিয়ন বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আমার ফ্রিজ ও টিভির দোকান সহ পাঁচটি দোকান নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগ,নাজিরপুর, টঙ্গীপাড়া নেতাকর্মীরা একত্রিত হয়ে আগুন ধরিয়ে দেয় এবং ভাঙচুর করে মালামাল লুট করে নিয়ে যায়।
তিনি আরো বলেন আমার প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়ে গেছে।
এই বিষয়ে নাজিরপুর উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসান খান কে জিজ্ঞেস করলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন,তিনি আরো বলেন এই ঘটনার আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই শুধুমাত্র একটি জেলায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এই তান্ডব চালায়,আমরা জেলা বিএনপির নেতৃবৃন্দের সাথে আলাপ করে এর বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।
নাজিরপুর থানা অফিসার ইনচার্জ মোঃ তরিকুল ইসলাম বলেন আমি নিজে ঘটনা স্থানে পরিদর্শন করেছি এদের বিরুদ্ধে অভিযোগ পেলে আইনি ব্যবস্থার গ্রহণ করা হবে, তিনি আরো বলেন ঘটনার সাথে জড়িত সন্দেহে একজনকে গ্রেফতার করা হয়।