
মোঃ ইকবাল হোসেন,শিবপুর নরসিংদী।
সারাদেশে আওয়ামী লীগের কর্মকাণ্ড, অগ্নিসন্ত্রাস, ভাঙচুর ও নৈরাজ্যের প্রতিবাদে নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে বিক্ষোভ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা।
সোমবার (১৬ নভেম্বর) সকালে ঘোড়াশাল পৌরসভা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন চিশতিয়ার নির্দেশনায় এ বিক্ষোভ মিছিল বের করা হয়।
মিছিলটি ঘোড়াশাল বাজার থেকে শুরু হয়ে পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ঐতিহ্যবাহী ঘোড়া চত্বরে গিয়ে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীরা অগ্নিসন্ত্রাস, ভাঙচুর, নৈরাজ্য ও দেশের স্থিতিশীলতা বিনষ্টের অপচেষ্টার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন।
বিক্ষোভ মিছিল থেকে নেতাকর্মীরা দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।