রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
Title :
সাপ্তাহিক ছুটি ও বৃষ্টি উপেক্ষা করে জামালপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ দাকোপের তিলডাঙ্গায় সংরক্ষিত নারী সদস্য আনোয়ারা বেগম। ভাঙ্গায় নিহত কৃষক দল নেতা রাজুর পরিবারের পাশে এমপি নায়াব ইউসুফ বর্ণাঢ্য আয়োজনে শাহজাদপুর সাংবাদিক ফোরামের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কানাইপুর স্কুল অ্যান্ড কলেজে এইচএসসি পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা জান ফাউন্ডেশনের উদ্যোগে কোমলমতি শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ শিবচরে অসচ্ছল শিক্ষার্থীর টনসিল অস্ত্রোপচার বিনামূল্যে করালেন ইউএনও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গ্রাম পুলিশদের সক্রিয় হওয়ার নির্দেশ তথ্য প্রতিমন্ত্রীর শান্তিগঞ্জে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা সম্পন্ন মাত্র ১০০-২০০ টাকার লোভে অপরাধে জড়াচ্ছে কিশোররা; সন্তানদের আগলে রাখার মানবিক আহ্বান ইন্সপেক্টর সেলিম মিয়ার গ্রাম থেকে গ্রাম, পাড়া থেকে মহল্লা—জনগণের পাশে থাকতে ছুটে চলেছেন চেয়ারম্যান পদপ্রার্থী প্রভাষক শাহাজুল ইসলাম। নিয়ামতপুরে যথাযোগ্য মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত নিয়ামতপুরে অসময়ের বৃষ্টিতে ভিজল পাকা ও কাটা ধান, লোকসানের শঙ্কায় কৃষক সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে হত্যা, জামিনে মুক্ত হয়ে ধান কাটার অভিযোগ সিলেট বিভাগীয় শিক্ষার্থী সমিতি, SSTU-এর ২০২৬–২৭ কার্যনির্বাহী কমিটি গঠন বাঞ্ছারামপুরে শিক্ষার মান উন্নয়ন নিয়ে আলোচনা সভা “আগামীর ভবিষ্যৎ গড়ার দায় আপনাদের” প্রধানমন্ত্রী তারেক রহমান সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন নাওভাঙ্গায় অবৈধ বাজার স্থাপনের অভিযোগে পুলিশি হস্তক্ষেপ দাবি নেত্রকোনায় গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, আহত আনসার সদস্য লৌহজংয়ে ২০ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার অন্য দেশের ওপর নির্ভরশীলতা নয়, স্বনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরকার—মীর শাহে আলম বাংলাদেশ জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম নরসিংদী জেলা শাখার উদ্যোগে বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২ তম জন্মদিন পালন করা হয়েছে মুকসুদপুরে অস্ত্র উদ্ধার: সাহসিকতা ও পেশাদারিত্বে সালথা ওসির টিম, পাচ্ছে সর্বোচ্চ পুরস্কার নওগাঁর বিভিন্ন এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, বিপাকে কৃষক ও সাধারণ মানুষ। গুরুর আদর্শে ১৫ বছর ধরে মফস্বল সাংবাদিকদের পাশে খায়রুল আলম রফিক সীমান্তের শেষ প্রহরে বিজিবির অভিযান, ধরা পড়ল শিশুসহ ৬ ভারতীয় ময়মনসিংহে ইন্সপেক্টর সেলিম মিয়ার চৌকস অভিযানে নাশকতার চেষ্টাকালে নিষিদ্ধ সংগঠনের মিছিল থেকে ৬ কিশোর আটক শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থী ও সুধীজনের সঙ্গে শিক্ষামন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিতঃ সখীপুরে কারাবন্দি ৪ সাংবাদিকের মুক্তির দাবিতে ২৬ নভেম্বর টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে কর্মসূচি আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রাম মহানগরীর পাঁচ স্থানে জামায়াতের বিক্ষোভ মিছিল

ফরিদপুরে সাংবাদিক গৌতম দাসের ২১তম মৃত্যুবার্ষিকী পালিত, প্রেসক্লাবের উদ্যোগে স্মরণসভা ও শ্রদ্ধা নিবেদন

  • Update Time : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ১৩ Time View

ফরিদপুরে সাংবাদিক গৌতম দাসের ২১তম মৃত্যুবার্ষিকী পালিত, প্রেসক্লাবের উদ্যোগে স্মরণসভা ও শ্রদ্ধা নিবেদন

মো: শাহীন হাওলাদার
স্টাফ রিপোর্টার
ফরিদপুর জেলা প্রতিনিধি

ফরিদপুর প্রেসক্লাবের সাবেক দপ্তর সম্পাদক ও নির্ভীক সাংবাদিক গৌতম দাসের ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা সাড়ে ১২টায় ফরিদপুর প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাব মিলনায়তনে এ স্মরণসভার আয়োজন করা হয়।

ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়াল।

স্মরণসভায় বক্তব্য দেন প্রেসক্লাবের সিনিয়র সদস্য বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান ফরিদ, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক পান্না বালা, দৈনিক সমকালের স্টাফ রিপোর্টার হাসানুজ্জামান, প্রেসক্লাবের সদস্য সাজ্জাদ হোসেন রনি, শফিকুল ইসলাম মনি, মাসুদুর রহমান তরুণ এবং সমকাল সুহৃদ সমাজের সভাপতি আবরার নাদিম ইতুসহ অন্যরা।

বক্তারা বলেন, সাংবাদিক গৌতম দাস ছিলেন একজন সৎ, নির্ভীক ও সাহসী সাংবাদিক। অন্যায়, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সংবাদ প্রকাশে তিনি কখনো আপস করেননি। ২০০৫ সালে পত্রিকায় প্রকাশিত একটি সংবাদকে কেন্দ্র করে সন্ত্রাসীদের নির্মম হামলায় তিনি নিহত হন। তাঁর সাহসী সাংবাদিকতা, পেশাগত নিষ্ঠা ও আদর্শ আজও সাংবাদিক সমাজের জন্য অনুপ্রেরণা হয়ে রয়েছে।

তাঁরা আরও বলেন, সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নেওয়াই ছিল গৌতম দাসের সাংবাদিকতার মূল শক্তি। নতুন প্রজন্মের সাংবাদিকদের তাঁর জীবন ও কর্ম থেকে শিক্ষা নিয়ে দায়িত্বশীলতা, সততা ও সাহসিকতার সঙ্গে সাংবাদিকতা করতে হবে।

এর আগে প্রয়াত সাংবাদিক গৌতম দাসের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিত সাংবাদিক ও অতিথিরা। পরে তাঁর আত্মার শান্তি কামনায় প্রার্থনা করা হয়।

স্মরণসভায় বক্তারা গৌতম দাসের কর্মময় জীবন ও সাংবাদিকতায় তাঁর অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews