রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
Title :
সাপ্তাহিক ছুটি ও বৃষ্টি উপেক্ষা করে জামালপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ দাকোপের তিলডাঙ্গায় সংরক্ষিত নারী সদস্য আনোয়ারা বেগম। ভাঙ্গায় নিহত কৃষক দল নেতা রাজুর পরিবারের পাশে এমপি নায়াব ইউসুফ বর্ণাঢ্য আয়োজনে শাহজাদপুর সাংবাদিক ফোরামের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কানাইপুর স্কুল অ্যান্ড কলেজে এইচএসসি পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা জান ফাউন্ডেশনের উদ্যোগে কোমলমতি শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ শিবচরে অসচ্ছল শিক্ষার্থীর টনসিল অস্ত্রোপচার বিনামূল্যে করালেন ইউএনও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গ্রাম পুলিশদের সক্রিয় হওয়ার নির্দেশ তথ্য প্রতিমন্ত্রীর শান্তিগঞ্জে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা সম্পন্ন মাত্র ১০০-২০০ টাকার লোভে অপরাধে জড়াচ্ছে কিশোররা; সন্তানদের আগলে রাখার মানবিক আহ্বান ইন্সপেক্টর সেলিম মিয়ার গ্রাম থেকে গ্রাম, পাড়া থেকে মহল্লা—জনগণের পাশে থাকতে ছুটে চলেছেন চেয়ারম্যান পদপ্রার্থী প্রভাষক শাহাজুল ইসলাম। নিয়ামতপুরে যথাযোগ্য মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত নিয়ামতপুরে অসময়ের বৃষ্টিতে ভিজল পাকা ও কাটা ধান, লোকসানের শঙ্কায় কৃষক সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে হত্যা, জামিনে মুক্ত হয়ে ধান কাটার অভিযোগ সিলেট বিভাগীয় শিক্ষার্থী সমিতি, SSTU-এর ২০২৬–২৭ কার্যনির্বাহী কমিটি গঠন বাঞ্ছারামপুরে শিক্ষার মান উন্নয়ন নিয়ে আলোচনা সভা “আগামীর ভবিষ্যৎ গড়ার দায় আপনাদের” প্রধানমন্ত্রী তারেক রহমান সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন নাওভাঙ্গায় অবৈধ বাজার স্থাপনের অভিযোগে পুলিশি হস্তক্ষেপ দাবি নেত্রকোনায় গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, আহত আনসার সদস্য লৌহজংয়ে ২০ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার অন্য দেশের ওপর নির্ভরশীলতা নয়, স্বনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরকার—মীর শাহে আলম বাংলাদেশ জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম নরসিংদী জেলা শাখার উদ্যোগে বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২ তম জন্মদিন পালন করা হয়েছে মুকসুদপুরে অস্ত্র উদ্ধার: সাহসিকতা ও পেশাদারিত্বে সালথা ওসির টিম, পাচ্ছে সর্বোচ্চ পুরস্কার নওগাঁর বিভিন্ন এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, বিপাকে কৃষক ও সাধারণ মানুষ। গুরুর আদর্শে ১৫ বছর ধরে মফস্বল সাংবাদিকদের পাশে খায়রুল আলম রফিক সীমান্তের শেষ প্রহরে বিজিবির অভিযান, ধরা পড়ল শিশুসহ ৬ ভারতীয় ময়মনসিংহে ইন্সপেক্টর সেলিম মিয়ার চৌকস অভিযানে নাশকতার চেষ্টাকালে নিষিদ্ধ সংগঠনের মিছিল থেকে ৬ কিশোর আটক শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থী ও সুধীজনের সঙ্গে শিক্ষামন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিতঃ সখীপুরে কারাবন্দি ৪ সাংবাদিকের মুক্তির দাবিতে ২৬ নভেম্বর টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে কর্মসূচি আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রাম মহানগরীর পাঁচ স্থানে জামায়াতের বিক্ষোভ মিছিল

হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে (এসআরবি-৯) এর অভিযানে  ৫ জন দলাল আটক। 

  • Update Time : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ২৪ Time View

হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে (এসআরবি-৯) এর অভিযানে  ৫ জন দলাল আটক।
গাজী আলী আকবর শ্যামল, হবিগঞ্জ জেলা প্রতিনিধি

হবিগঞ্জ জেলার ২৫০ শয্যার আধুনিক সদর হাসপাতাল দালালদের খপ্পরে পড়ে আছে বহুদিন যাবত,  দালালরা গ্রামের অসহায় নিরীহ মানুষদের বিভিন্ন রকম মিথ্যা প্রলোভন দিয়ে বিভিন্ন প্রাইভেট হাসপাতালে নিয়ে যায় এবং তাদেরকে দিয়ে প্রাইভেট হাসপাতালগুলোর মোটা অংকের বাণিজ্য হয়। সেই দালালদের  দৌরাত্ম্য ঠেকাতে অভিযান চালিয়েছে রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯। এ সময় ৫ জনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে সাত দিনের কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে হাসপাতাল এলাকায় এ অভিযান পরিচালনা করে এসআরবি-৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের সদস্যরা।

এসআরবি-৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের ক্যাপ্টেন মোশাররফ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে হাসপাতালে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানে আটক ব্যক্তিরা হলেন—সাকিব মিয়া তালুকদার, কামাল শা, জনাব আলী, আরফান মিয়া ও টেনু মিয়া। দীর্ঘদিন ধরে এসব ব্যক্তির বিরুদ্ধে হাসপাতালকে কেন্দ্র করে দালালির অভিযোগ রয়েছে। তারা চিকিৎসা নিতে আসা সহজ-সরল রোগী ও স্বজনদের কাছ থেকে বিভিন্ন অজুহাতে টাকা-পয়সা আদায় করতেন। এমনকি রোগীদের বিভিন্ন বেসরকারি হাসপাতালে নিয়ে ভর্তি করানোর নামেও হয়রানি করার অভিযোগ রয়েছে।
পরে আটক পাঁচজনকে হবিগঞ্জের ভূমি সহকারী ম্যাজিস্ট্রেট ইলিয়াস মাহমুদের পরিচালনায় ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাদের প্রত্যেককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।
ক্যাপ্টেন মোশাররফ হোসেন আরও জানান, দালালদের কারণে সাধারণ রোগীরা কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। হাসপাতাল এলাকায় দালালদের তৎপরতা বন্ধ এবং রোগীদের নির্বিঘ্নে চিকিৎসাসেবা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews