শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
Title :
গ্রাম থেকে গ্রাম, পাড়া থেকে মহল্লা—জনগণের পাশে থাকতে ছুটে চলেছেন চেয়ারম্যান পদপ্রার্থী প্রভাষক শাহাজুল ইসলাম। নিয়ামতপুরে যথাযোগ্য মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত নিয়ামতপুরে অসময়ের বৃষ্টিতে ভিজল পাকা ও কাটা ধান, লোকসানের শঙ্কায় কৃষক সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে হত্যা, জামিনে মুক্ত হয়ে ধান কাটার অভিযোগ সিলেট বিভাগীয় শিক্ষার্থী সমিতি, SSTU-এর ২০২৬–২৭ কার্যনির্বাহী কমিটি গঠন বাঞ্ছারামপুরে শিক্ষার মান উন্নয়ন নিয়ে আলোচনা সভা “আগামীর ভবিষ্যৎ গড়ার দায় আপনাদের” প্রধানমন্ত্রী তারেক রহমান সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন নাওভাঙ্গায় অবৈধ বাজার স্থাপনের অভিযোগে পুলিশি হস্তক্ষেপ দাবি নেত্রকোনায় গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, আহত আনসার সদস্য লৌহজংয়ে ২০ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার অন্য দেশের ওপর নির্ভরশীলতা নয়, স্বনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরকার—মীর শাহে আলম বাংলাদেশ জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম নরসিংদী জেলা শাখার উদ্যোগে বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২ তম জন্মদিন পালন করা হয়েছে মুকসুদপুরে অস্ত্র উদ্ধার: সাহসিকতা ও পেশাদারিত্বে সালথা ওসির টিম, পাচ্ছে সর্বোচ্চ পুরস্কার নওগাঁর বিভিন্ন এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, বিপাকে কৃষক ও সাধারণ মানুষ। গুরুর আদর্শে ১৫ বছর ধরে মফস্বল সাংবাদিকদের পাশে খায়রুল আলম রফিক সীমান্তের শেষ প্রহরে বিজিবির অভিযান, ধরা পড়ল শিশুসহ ৬ ভারতীয় ময়মনসিংহে ইন্সপেক্টর সেলিম মিয়ার চৌকস অভিযানে নাশকতার চেষ্টাকালে নিষিদ্ধ সংগঠনের মিছিল থেকে ৬ কিশোর আটক শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থী ও সুধীজনের সঙ্গে শিক্ষামন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিতঃ সখীপুরে কারাবন্দি ৪ সাংবাদিকের মুক্তির দাবিতে ২৬ নভেম্বর টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে কর্মসূচি আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রাম মহানগরীর পাঁচ স্থানে জামায়াতের বিক্ষোভ মিছিল ঠাকুরগাঁও ভুল্লিতে ১০০ সিম সহ ডিবির অভিযানে ক্যাসিনোর এজেন্ট গ্রেফতার। হবিগঞ্জের মাধবপুরে একই দিনে বিয়ের হবু বধুসহ ২ তরুনীর আত্নহত্যা নরসিংদীর শিবপুরে বাল্যবিবাহ বন্ধ করলেন সহকারী কমিশনার ( ভূমি) সামিউর রহমান। পানের বরজ থেকে নারীর ম র দে হ উদ্ধার ফরিদপুরে ৪ হাজার ২২০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ মীরসরাইয়ে পুলিশের টহল গাড়িকে বাসের ধাক্কা, ৬ পুলিশ সদস্য আহত নিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান, পিকআপ ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার ছাত্র আন্দোলনে মিরপুরে সাগর হত্যা মামলায় ০১ জন গ্রেফতার শিশুর অধিকার, নিরাপত্তা ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করার আহ্বান আপনাদের ভোট, আমার দায়িত্ব—উন্নত ও সুন্দর ওয়ার্ড গড়ার অঙ্গীকার__ মেম্বার পদপ্রার্থী সেলিম রেজা।

নিয়ামতপুরে অসময়ের বৃষ্টিতে ভিজল পাকা ও কাটা ধান, লোকসানের শঙ্কায় কৃষক

  • Update Time : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ২ Time View

নিয়ামতপুরে অসময়ের বৃষ্টিতে ভিজল পাকা ও কাটা ধান, লোকসানের শঙ্কায় কৃষক

মোঃ হামিদুর রহমান, ভ্রাম্যমাণ (নওগাঁ) জেলা প্রতিনিধি:

নওগাঁর নিয়ামতপুর উপজেলাসহ জেলার বিভিন্ন এলাকায় অসময়ের বৃষ্টিতে পাকা ও কাটা ধান ভিজে যাওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা। মাঠে পড়ে থাকা কাটা ধান এবং জমিতে থাকা পাকা ফসল নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। বৃষ্টির কারণে ধান কাটা, মাড়াই ও ঘরে তোলার কাজে বিঘ্ন ঘটছে। এতে উৎপাদন খরচ বেড়ে যাওয়ার পাশাপাশি আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন কৃষকেরা।

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে আবহাওয়ার এমন পরিবর্তন হয়েছে বলে স্থানীয়ভাবে আলোচনা চলছে। শুক্রবার (২০ নভেম্বর) সকাল থেকে বৃষ্টি শুরু হলে নিয়ামতপুর উপজেলার বিভিন্ন এলাকার কৃষকেরা বিপাকে পড়েন। বিশেষ করে যেসব কৃষক সদ্য ধান কেটে মাঠে রেখেছেন, তাঁদের উদ্বেগ বেশি।

কৃষকেরা জানান, চলতি মৌসুমে অনেক জমির আমন ধান পেকে গেছে। কোথাও কোথাও পুরোদমে ধান কাটা শুরু হয়েছে। এমন সময়ে বৃষ্টি হওয়ায় কাটা ধান পানিতে ভিজে গেছে। বৃষ্টি দীর্ঘস্থায়ী হলে ধান শুকানো, মাড়াই ও সংরক্ষণ নিয়ে বড় ধরনের সমস্যায় পড়তে হবে। ভেজা ধানের গুণগত মান নষ্ট হলে বাজারে ন্যায্যমূল্য পাওয়া নিয়েও শঙ্কা রয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে নিয়ামতপুর উপজেলার আটটি ইউনিয়নে ৩১ হাজার ৪০ হেক্টর জমিতে আমন ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। এর বিপরীতে আবাদ হয়েছে ৩০ হাজার ৪৪০ হেক্টর জমিতে। সবচেয়ে বেশি আবাদ হয়েছে স্বর্ণা-৫ জাতের ধান। এরপর রয়েছে ব্রি-৫১ জাত। এ পর্যন্ত প্রায় ৪০ শতাংশ ধান কাটা সম্পন্ন হয়েছে।

বদলগাছী আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল থেকে শনিবার সকাল পর্যন্ত ৪৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৮ শতাংশ এবং তাপমাত্রা ছিল ২০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

উপজেলার উপুড়কুড়া শালবাড়ি গ্রামের কৃষক সাকিম জানান, বৃষ্টি শুরুর মাত্র এক দিন আগে তিনি জমির ধান কেটে মাঠে রেখেছিলেন। হঠাৎ বৃষ্টিতে সেই ধান ভিজে গেছে। সময়মতো রোদ না পেলে ধান শুকানো কঠিন হয়ে পড়বে। এতে ফসলের গুণগত মান ও বাজারমূল্য কমে যাওয়ার আশঙ্কা করছেন তিনি।

অন্যদিকে পানিহারা গ্রামের কৃষক জানারুল ইসলাম জানান, কয়েক দিন আগে তাঁর ছয় বিঘা জমির ধান কেটে মাঠে রাখা হয়েছিল। বৃষ্টির পানিতে জমিতে পানি জমে সব ধান ভিজে গেছে। ভেজা ধান বিক্রি করতে গেলে ভালো দাম পাওয়া যাবে না বলে আশঙ্কা করছেন তিনি। পাশাপাশি ধান কাটার তিন-চার দিনের মধ্যে জমিতে সরিষা ও গম আবাদের পরিকল্পনা থাকলেও বৃষ্টির কারণে সেই পরিকল্পনা বাস্তবায়ন নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে।

এ বিষয়ে নিয়ামতপুর উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে ধান কাটা ও সংগ্রহে কৃষকদের কিছুটা ভোগান্তি হচ্ছে। তবে এতে ফসলের বড় ধরনের ক্ষতির আশঙ্কা নেই। আগামীকাল রবিবার আবহাওয়া স্বাভাবিক হতে পারে বলে আশা প্রকাশ করেন তিনি। মাঠপর্যায়ের পরিস্থিতি উপসহকারী কৃষি কর্মকর্তারা নিয়মিত পর্যবেক্ষণ করছেন বলেও জানান তিনি।

এদিকে বৃষ্টির কারণে মাঠে কাটা ধান দ্রুত নিরাপদ স্থানে নেওয়া এবং সম্ভব হলে শুকনো জায়গায় সংরক্ষণের বিষয়ে কৃষকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews