
কুমিল্লা থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নব-নির্বাচিত সদস্য সদস্য নুরুল আমিন আহত হয়েছেন। মঙ্গলবার বেলা ৩টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোহাম্মদ আলী এলাকায় এই ঘটনা ঘটে। পরে নেতাকর্মীরা তাকে উদ্ধার করে বারইয়ারহাট পৌরসভার একটি বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন। তিনি মাথা, মুখ ও কোমরে আঘাত পেয়েছেন বলে জানা গেছে।
মঙ্গলবার সকালে একটি ব্যবসায়িক কাজে কুমিল্লা যান মিরসরাইয়ের সংসদ সদস্য নুরুল আমিন। বেলা ৩ টায় ফেরার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোহাম্মদ আলী এলাকায় একটি গাড়ীকে বাঁচাতে গিয়ে তার চালক নুরুল আমিনের বহণ করা কারটি সড়ক বিভাজনের সাথে ধাক্কা দেয়। এতে তিনি মুখ, মাথা ও কোমরে আঘাত পান। বারইয়ারহাট পৌর সদরের একটি বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম শহরে নিয়ে যাওয়া হয়েছে।