
জান ফাউন্ডেশনের উদ্যোগে কোমলমতি শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
ইউসুফ আলী, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি:
শিক্ষার আলো ছড়িয়ে দিতে এবং কোমলমতি শিশুদের পড়াশোনায় উৎসাহিত করার লক্ষ্যে বগুড়ার শিবগঞ্জ উপজেলার রায়নগর মধ্যপাড়া হাফেজিয়া ও এতিমখানা মাদ্রাসায় জান ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
এ সময় মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের পড়ালেখার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি তাদের শিক্ষাজীবনে নতুন অনুপ্রেরণা জোগাবে বলে মনে করেন উপস্থিত ব্যক্তিরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মো. ইউসুফ আলী মাস্টার, শিক্ষা বিষয়ক সম্পাদক, রায়নগর ইউনিয়ন বিএনপি; খয়রা খলিফা, প্রতিষ্ঠাতা সভাপতি, অত্র মাদ্রাসা; মো. আলী আজম, শিক্ষক; ; জান ফাউন্ডেশনের পরিচালক: মিজানুর রহমান
এবং
প্রতিনিধি আবু হোরায়রা. জাহাঙ্গীর হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা।
বক্তারা বলেন, কোমলমতি শিশুদের শিক্ষার মান উন্নয়ন এবং তাদের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবান ও সচেতন মানুষকে এগিয়ে আসতে হবে। শিক্ষার্থীদের কল্যাণে জান ফাউন্ডেশনের এমন মানবিক ও শিক্ষাবান্ধব উদ্যোগকে তাঁরা স্বাগত জানান।
সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানোর মাধ্যমে একটি শিক্ষিত ও মানবিক সমাজ গড়ে তোলাই হোক এমন উদ্যোগের মূল লক্ষ্য।
২১/১১/২০২৬ ইং শনিবার