
দাকোপের তিলডাঙ্গায় সংরক্ষিত নারী সদস্য আনোয়ারা বেগম।
খুলনা জেলা,দাকোপ প্রতিনিধি
হাবিবুর শেখ
খুলনার দাকোপ উপজেলার তিলডাঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত ১,২,ও ৩ নম্বর ওয়ার্ডের নারী সদস্য হিসেবে প্রচার-প্রচারণা চালাচ্ছেন আনোয়ারা বেগম।
নির্বাচনী প্রচারণায় তিনি এলাকার সর্বস্তরের মানুষের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করছেন।নারী অধিকার প্রতিষ্ঠা,সামাজিক উন্নয়ন এবং সাধারণ মানুষের পাশে থেকে এলাকার কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি ।
স্থানীয়দের দোয়া ও সমর্থন নিয়ে নির্বাচনী মাঠে এগিয়ে যেতে চান এই নারী প্রার্থী।