1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
শ্যামনগরে আদর্শ গ্রাম গঠনের প্রত্যয়:উপকূলীয় উন্নয়নে এগিয়ে এলো ব্রেকিং দ্য সাইলেন্স - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লা নি/হ/ত ৫ জনের বাডি নোয়াখালী সেনবাগে লালমোহনে গলায় ফাঁ/স দিয়ে ২ সন্তানের জনকের আ/ত্ম/হ/ত্যা। solta Super দুই নম্বর লবন বিক্রির বি/রু/দ্ধে অ/ভি/যো/গ। মা ২৬শে মার্চ ২০২৬- এ রাজবাড়ী ফেরীঘাটে বাস ডুবির ঘঠনা। চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় আব্দুল জাব্বার খানঃ চাঁদমুহা সরলপুর যুব সংঘের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন আলীকদম থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

ভিডিও সংবাদ 👇👇

শ্যামনগরে আদর্শ গ্রাম গঠনের প্রত্যয়:উপকূলীয় উন্নয়নে এগিয়ে এলো ব্রেকিং দ্য সাইলেন্স

মোঃ আরিফুজ্জামান আরিফ,স্টাফ রিপোর্টার (সাতক্ষীরা)
  • প্রকাশিত: বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫০ বার পড়া হয়েছে

সাতক্ষীরার শ্যামনগরে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা, জেন্ডার সমতা নিশ্চিতকরণ এবং প্রান্তিক জনগোষ্ঠীর টেকসই উন্নয়নে সরকারি, বেসরকারি সমন্বয়ের ওপর জোর দিয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও কার্যকর করে তোলা এবং ইউনিয়ন পর্যায়ে আদর্শ গ্রাম গঠনের লক্ষ্যে আয়োজিত এ সভায় উন্নয়ন পরিকল্পনায় জনগণের অংশগ্রহণ ও ইউনিয়ন পরিষদের স্ট্যান্ডিং কমিটির সক্রিয়তার প্রয়োজনীয়তা বিশেষভাবে উঠে আসে।বুধবার (২৫ ফেব্রুয়ারি)শ্যামনগর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ব্রেকিং দ্য সাইলেন্স (বিটিএস) এর আয়োজনে এবং ‘ব্লু ইকোনমি অ্যান্ড ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ফর ক্লাইমেট জাস্টিস (BID4CJ)’ প্রকল্পের আওতায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভা পরিচালনা করেন ব্রেকিং দ্য সাইলেন্সের প্রজেক্ট ম্যানেজার মিরাজ উদ্দিন তালুকদার।সভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামসুজ্জাহান কনক এবং বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন। এছাড়া বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব, স্থানীয় জনপ্রতিনিধি, উন্নয়নকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
কার্যকরী তথ্যচিত্র ও উদ্যোগের উপস্থাপনা সভায় মিরাজ উদ্দিন তালুকদার ব্রেকিং দ্য সাইলেন্সের কার্যক্রম তুলে ধরেন একটি তথ্যচিত্রের মাধ্যমে। তিনি বলেন,ইতিমধ্যে আমরা শ্যামনগরের বিভিন্ন অঞ্চলে টেকসই ও হয়েছে।” প্রান্তিক জনগোষ্ঠী-কেন্দ্রিক কার্যক্রম শুরু করেছি। লবণাক্ত পানি অঞ্চলে বৃষ্টির পানি সংরক্ষণ ও ব্যবহার সহজ করতে পানি ড্রাম সরবরাহ করা হয়েছে।তিনি আরও বলেন, বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ ও সবজি বাগান গড়ে তোলার মাধ্যমে স্থানীয়দের অর্থনৈতিক ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।গ্রামে নারী ও কিশোরী নেতৃত্ব উন্নয়ন কর্মশালা আয়োজন করা হয়েছে, যাতে তারা স্থানীয় উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারে।বৃষ্টির পানি সংরক্ষণ ও পুনর্ব্যবহার নিশ্চিত করতে গ্রামীণ পানি ট্যাংক স্থাপন করা হয়েছে। এই সব উদ্যোগের মাধ্যমে আমরা চাচ্ছি শ্যামনগরের প্রত্যেক গ্রামকে একটি টেকসই ও অন্তর্ভুক্তিমূলক আদর্শ গ্রামে রূপান্তর করা। শুধু অবকাঠামো নয়, সচেতনতা, দক্ষতা ও স্থানীয় অংশগ্রহণ নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। প্রধান অতিথি ইউএনও শামসুজ্জাহান কনক বলেন,আদর্শ গ্রাম গঠন করতে হলে ইউনিয়ন পরিষদের প্রাতিষ্ঠানিক কাঠামোকে কার্যকরভাবে কাজে লাগাতে হবে। বিশেষ করে স্ট্যান্ডিং কমিটিগুলোকে সক্রিয় ও গতিশীল করতে পারলে স্থানীয় পর্যায়ে উন্নয়ন কার্যক্রম বাস্তব রূপ পাবে।তিনি চেয়ারম্যানদের আহবান জানান দুর্যোগ ব্যবস্থাপনা, নারী ও শিশু উন্নয়ন, পানি ও স্যানিটেশন, স্বাস্থ্য, কৃষি ও সামাজিক নিরাপত্তা বিষয়ক স্ট্যান্ডিং কমিটিগুলোর নিয়মিত সভা আয়োজন, কার্যপরিকল্পনা গ্রহণ এবং মাঠপর্যায়ে বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। এতে করে আদর্শ গ্রাম গঠনের ভিত্তি শক্তিশালী হবে।বিশেষ অতিথি সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন বলেন,
স্থানীয় উন্নয়নের মূল চালিকাশক্তি হচ্ছে ইউনিয়ন পরিষদের “ট্যান্ডিং কমিটি। ভূমি ব্যবস্থাপনা, সামাজিক নিরাপত্তা এবং পরিবেশ সংরক্ষণসহ বিভিন্ন খাতে এসব কমিটির সক্রিয় ভূমিকা নিশ্চিত করা গেলে জনগণের সমস্যা দ্রুত সমাধান করা সম্ভব হবে। স্ট্যান্ডিং কমিটির সদস্যদের সম্পৃক্ততা বৃদ্ধি, দায়িত্ব বণ্টন এবং নিয়মিত পর্যবেক্ষণের মাধ্যমে কমিটিগুলোকে কার্যকর করে তুলতে হবে।
উপস্থিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিবরা জানান,স্ট্যান্ডিং কমিটির সভাপতি ও সদস্যদের দক্ষতা বৃদ্ধির জন্য বিভিন্ন সময়ে বেসরকারি এনজিও ও সরকারি কর্মকর্তাদের প্রশিক্ষণ আয়োজনের আহবান জানান। এতে তারা আরও কার্যকরভাবে দায়িত্ব পালন করতে সক্ষম হবেন এবং স্থানীয় উন্নয়ন কার্যক্রমে তাৎক্ষণিক ও কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব হবে।সভা শেষে অংশগ্রহণকারীরা স্থানীয় সরকার ও প্রশাসনের সমন্বয়ে পরিকম্পিত উদ্যোগ গ্রহণের মাধ্যমে টেকসই, সহনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রামীণ সমাজ গড়ে তোলার দূঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট