সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
Title :
অধ্যক্ষের বিরুদ্ধে ‘মিথ্যা অভিযোগের’ প্রতিবাদে বেলঘরিয়া মাদ্রাসায় মানববন্ধন মা গো, আমার ভালোবাসার মানুষটা কই চকরিয়া পৌরসভা পূজা উদযাপন ফ্রন্টের নতুন কমিটি গঠন হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার-২ প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার প্রধানমন্ত্রী বাংলাদেশে আঞ্চলিক অফিস খোলার প্রস্তাবে ইতিবাচক মেটা শামা ওবায়েদ শাহজালালে জমজমের পানি নিয়ে তুলকালাম মদিনা স্টেশনের গাফিলতি ও সমন্বয়হীনতার অভিযোগ অস্বাভাবিক ব্যবধান সরকারি দর ১,৮৩৭, বাজারে ২,৪০০–৩,০০০ টাকা! নিত্যপণ্য ও এলপি গ্যাসের বাজারে দেশব্যাপী অভিযান, ১০২ প্রতিষ্ঠানকে জরিমানা সাবেক স্বামীকে কি আবার বিয়ে করা যাবে? শরিয়াহর বিধান কী

অস্বাভাবিক ব্যবধান সরকারি দর ১,৮৩৭, বাজারে ২,৪০০–৩,০০০ টাকা!

  • Update Time : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ৬ Time View

মুহাম্মদ সালাহ উদ্দীন, (বান্দরবান) 

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১,৮৩৭ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী ভোক্তাদের কাছ থেকে সরকারি দরের অতিরিক্ত অর্থ নেওয়ার সুযোগ নেই।

তবে আলীকদমের স্থানীয় বাজারে ১২ কেজির এলপিজি সিলিন্ডার ২,৪০০ থেকে ৩,০০০ টাকা পর্যন্ত দামে বিক্রি বা দাম হাঁকার অভিযোগ পাওয়া যাচ্ছে।

ফলে সরকারি নির্ধারিত মূল্যের সঙ্গে খুচরা বাজারে ৫৬৩ থেকে ১,১৬৩ টাকা পর্যন্ত ব্যবধান দেখা যাচ্ছে।

দুর্গম এলাকার সাধারণ ভোক্তাদের অভিযোগ,এলপিজির মতোনিত্য প্রয়োজনীয় জ্বালানির ক্ষেত্রে এ ধরনের মূল্যবৈষম্য তাদের বাড়তি আর্থিক চাপে ফেলছে।

ভোক্তাদের দাবি, সরকারি নির্ধারিত মূল্য কার্যকর করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়মিত বাজার তদারকি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক।

একই সঙ্গে প্রকৃত সরবরাহমূল্য, পরিবহন ব্যয় ও খুচরা বিক্রেতাদের মূল্যতালিকা যাচাই করে বিষয়টির সুষ্ঠু সমাধান করা প্রয়োজন।

সরকারি নির্ধারিত মূল্য: ১,৮৩৭ টাকা আলীকদমে অভিযোগকৃত বাজারদর: ২,৪০০–৩,০০০ টাকা, সরকারি দরের চেয়ে ব্যবধান: ৫৬৩–১,১৬৩ টাকা পর্যন্ত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews