
গাজীপুর জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টবল পদে নিয়োগ অক্টোবর-২০২৬ এর ১ম দিনের কার্যক্রম সম্পন্ন..
ভ্রাম্যমাণ প্রতিনিধি
মোঃ শাহিন আলম
অদ্য ১৯ নভেম্বর ২০২৬খ্রি. তারিখ সকাল ০৭.০০ ঘটিকায় কুষ্টিয়া জেলার সুযোগ্য পুলিশ সুপার ও সভাপতি, ট্রেইনি রিক্রুট কনস্টবল পদে নিয়োগ অক্টোবর-২০২৬ জনাব মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার), মহোদয় এর সার্বিক তত্ত্বাবধানে গাজীপুর জেলা পুলিশ লাইন্স মাঠে ট্রেইনি রিক্রুট কনস্টবল পদে নিয়োগ অক্টোবর-২০২৬ নিয়োগ পরীক্ষা এর প্রিলিমিনারি স্ক্রিনিং এ বাছাইকৃত প্রার্থীদের ১ম দিনের “শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ” পরীক্ষা অনুষ্ঠিত হয়।
গাজীপুর জেলার সম্মানিত পুলিশ সুপার মহোদয় কাগজপত্র যাচাইকরণ ও শারীরিক মাপ পরীক্ষা শেষে যোগ্য প্রার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এ সময় তিনি প্রার্থীদের যেকোনো ধরনের আর্থিক লেনদেন, দালাল চক্রের প্রলোভন ও অসাধু তৎপরতা থেকে সম্পূর্ণ বিরত থাকার আহ্বান জানান এবং মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতেই নিয়োগ কার্যক্রম সম্পন্ন হবে বলে পুনর্ব্যক্ত করেন। পুলিশ সুপার মহোদয় আরোও বলেন, গাজীপুর জেলা পুলিশ একটি মেধাভিত্তিক, স্বচ্ছ, নিরপেক্ষ ও দুর্নীতিমুক্ত নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করতে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। এ লক্ষ্যে সকল প্রার্থীর সহযোগিতা, শৃঙ্খলা ও ইতিবাচক অংশগ্রহণের জন্য জেলা পুলিশের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়।
নিয়োগ বোর্ডের সম্মানিত সভাপতি মহোদয় ১ম দিনে উত্তীর্ণ প্রার্থীদের ২য় দিনের জন্য শুভকামনা জানিয়ে ১ম দিনের কার্যক্রম সমাপ্ত ঘোষনা করেন।
উক্ত নিয়োগ পরীক্ষায় পুলিশ হেডকোয়ার্টার্স এর প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শাকিলা সোলতানা, পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট) বাংলাদেশ পুলিশ, ঢাকা রেঞ্জ অফিস, ঢাকা এবং জনাব মোঃ আল-আমীন, অতিরিক্ত পুলিশ সুপার (আরঅ্যান্ডপিসি-২), বাংলাদেশ পুলিশ, পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকা মহোদয়।
এসময় নিয়োগ বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন জনাব নাজমুস সাকিব খান, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) কিশোরগঞ্জ জেলা, জনাব ফৌজিয়া হাবিব খান, অতিরিক্ত পুলিশ সুপার, গোপালপুর সার্কেল, টাঙ্গাইল জেলা এবং মেডিকেল অফিসারসহ জেলা পুলিশের অফিসার ও নিয়োগ ডিউটিতে নিয়োজিত ফোর্সবৃন্দ।