বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
Title :
কালাইয়ের বেগুনগ্রাম চিশতিয়া আস্তানা শরিফে ঐতিহ্যবাহী বৃহত্তম নবান্ন উৎসবের বর্ণিল আয়োজন গাজীপুর জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টবল পদে নিয়োগ অক্টোবর-২০২৬ এর ১ম দিনের কার্যক্রম সম্পন্ন.. মাত্র ১৩ বছর বয়সেই হাফেজ হলেন নূরে আলম হোসেন, গর্বে বুক ভরেছে দাদা ও মোল্লা বংশের নিয়ামতপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সাংবাদিকতায় অবদানের স্বীকৃতি, বারী সিদ্দিকী পদক পেলেন নকলার রাকিব বাঁশখালীতে গ্রামীণ ব্যাংকের বৈলছড়ী শাখায় আগুন দেওয়ার চেষ্টার অভিযোগ, ঘটনাস্থল পরিদর্শন করলেন (ওসি) ও ইব্রাহিম খলিল মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ও বিভাগীয় কমিশনার গাজীপুরে কালিয়াকৈরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির কোনো প্রভাব নেই। শান্তিগঞ্জে ৩৫ টাকা কেজি দরে আমন ধান কিনবে সরকার কাজিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিচালনা কমিটির পরিচিতি সভা ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা আনোয়ারায় ট্রাফিক পুলিশ বক্সে ছাত্রলীগের আগুন ও ভাঙচুর, আটক ৮ চকরিয়ায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় মাঠে বিএনপি ও পূজা উদযাপন ফ্রন্টের নেতাকর্মীরা নবীনগরের রাধিকা রোডে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে রেন্ট-এ-কার মালিক আলমগীর হোসেন নিহত। চান্দিনায় আওয়ামী লীগের ডাকা লকডাউনের প্রতিবাদে বি এন পির মোটরসাইকেল মিছিল। টেকনাফে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ঝটিকা মিছিল ঘিরে রাজনৈতিক উত্তেজনা, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপির নির্দেশে শিবগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির অবস্থান কর্মসূচি ফরিদপুরের ধলার মোড়ে স্বাস্থ্যসেবা ক্যাম্প-২০২৬ অনুষ্ঠিত রাজনৈতিক উত্তাপের মধ্যে ঢাকায় হেমন্তের শীতলতা, গণপরিবহন কম নীলফামারী জেলা (ডিবি) পুলিশের অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ ১ জন মাদক কারবারী গ্রেফতার। গোয়ালন্দে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত, নারী গুরুতর আহত। দেশের এই ক্লান্তি লগ্নে ভিনদেশীদের লোলুপ দৃষ্টি বাংলাদেশের উপরে,মানচিত্র রক্ষায় সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হতে হবে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে দুদকের অভিযানে ব্যাপক অনিয়মের অভিযোগ। দূর্গাপুরে আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল রামগতিতে প্রশাসনের অভিযানে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়েছে, জামালপুরে পুলিশ কনস্টেবলসহ আটক-৩ ফার্মেসি সার্টিফিকেট কোর্সে কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির সম্পৃক্ততা বহালের দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন নেত্রকোনা স্টাফ রিপোর্টার মাসুদুজ্জামান হারুন গাজীপুর জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টবল পদে নিয়োগ অক্টোবর-২০২৬ এর কার্যক্রম সঠিক ও নির্ভূলভাবে সম্পন্ন করার লক্ষ্যে অফিসার ও ফোর্সদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত… পটিয়ায় ২৫ কৃষককে অস্ত্রের মুখে জিম্মি করে অপহরণ! মুক্তিপণ হিসেবে ৮০ হাজার টাকা পাঠিয়েও ফেরেননি কৃষক বগুড়ার মহাস্থানে ঐতিহ্যবাহী লবণী মাছের মেলা: উঠেছে বড় আকারের মাছ, দাম ৪০০ থেকে ১৪৫০ টাকা কেজি

সাংবাদিকতায় অবদানের স্বীকৃতি, বারী সিদ্দিকী পদক পেলেন নকলার রাকিব

  • Update Time : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ১ Time View

সাংবাদিকতায় অবদানের স্বীকৃতি, বারী সিদ্দিকী পদক পেলেন নকলার রাকিব

মোঃ জহিরুল ইসলাম
জেলা প্রতিনিধি শেরপুর

সাংবাদিকতায় অবদান ও পেশাগত দক্ষতার স্বীকৃতিস্বরূপ প্রখ্যাত বংশীবাদক ও সংগীতশিল্পী প্রয়াত বারী সিদ্দিকীর নামে প্রবর্তিত ‘বারী সিদ্দিকী পদক’ অর্জন করেছেন সাংবাদিক মাসুম বিল্লাহ রাকিব। তিনি বাংলাদেশ বুলেটিন ও দৈনিক যায়যায়দিন পত্রিকার সিনিয়র সাব-এডিটর এবং প্রেসক্লাব নকলার সাংগঠনিক সম্পাদক।
শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে আয়োজিত স্মরণ ও গুণীজন সম্মাননা অনুষ্ঠানে তাঁর হাতে এ পদক তুলে দেওয়া হয়। প্রয়াত শিল্পী বারী সিদ্দিকীর ৭২তম জন্মদিন উপলক্ষে বারী সিদ্দিকী স্মৃতি পরিষদ এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম। প্রধান আলোচক ছিলেন দৈনিক বাংলাদেশ সমাচারের সম্পাদক ও প্রকাশক ড. খান আসাদুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক ফিরোজ হায়দার খান।
পুরস্কারপ্রাপ্তির প্রতিক্রিয়ায় মাসুম বিল্লাহ রাকিব বলেন, ‘পুরস্কারপ্রাপ্তি বরাবরই গর্ব ও সম্মানের। সাংবাদিক হিসেবে এ পুরস্কার পেয়ে আমি আনন্দিত। আমার জীবনে স্মরণীয় হয়ে থাকবে এই প্রাপ্তি। বারী সিদ্দিকী স্মৃতি পরিষদকে ধন্যবাদ জানাই আমাকে মনোনীত করার জন্য।
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শফি মন্ডল, শাহনাজ বেলী, আশরাফ উদাস, নোলক বাবু, সালমা, বিউটি, রাজীব, লিটা সরকার, নিশি শ্রাবণী, ইয়াসমিন সুলতানা লায়লা ও প্রিন্স আলমগীরসহ দেশের খ্যাতিমান শিল্পীরা।

এদিকে মাসুম বিল্লাহ রাকিবের এ অর্জনে আনন্দ ও গর্ব প্রকাশ করেছেন প্রেসক্লাব নকলার সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল সদস্য। তাঁরা রাকিবকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তাঁদের মতে, এ সম্মাননা তাঁর ব্যক্তিগত অর্জনের পাশাপাশি প্রেসক্লাব নকলার জন্যও গর্বের। এ অর্জন সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে আরও উৎসাহ ও অনুপ্রেরণা জোগাবে।

উল্লেখ্য, বারী সিদ্দিকী ১৯৫৪ সালের ১৫ নভেম্বর নেত্রকোনার এক সংগীতজ্ঞ পরিবারে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই সংগীত ও বাঁশির প্রতি ছিল তাঁর গভীর অনুরাগ। পরবর্তী সময়ে গ্রামীণ লোকসংগীত ও আধ্যাত্মিক ধারার গানে নিজস্ব স্বকীয়তায় তিনি শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নেন। ২০১৭ সালের ২৪ নভেম্বর তিনি মৃত্যুবরণ করেন।
বারী সিদ্দিকীর জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে ‘শুয়া চান পাখি’, ‘আমার গায়ে যত দুঃখ সয়’, ‘সাড়ে তিন হাত কবর’, ‘পূবালি বাতাসে’, ‘তুমি থাকো কারাগারে’, ‘রজনী হইস নারে অবসান’, ‘ওগো ভাবিজান নাউ বাওয়াসহ’ আরও অনেক গান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews