বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
Title :
টেকনাফে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ঝটিকা মিছিল ঘিরে রাজনৈতিক উত্তেজনা, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপির নির্দেশে শিবগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির অবস্থান কর্মসূচি ফরিদপুরের ধলার মোড়ে স্বাস্থ্যসেবা ক্যাম্প-২০২৬ অনুষ্ঠিত রাজনৈতিক উত্তাপের মধ্যে ঢাকায় হেমন্তের শীতলতা, গণপরিবহন কম নীলফামারী জেলা (ডিবি) পুলিশের অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ ১ জন মাদক কারবারী গ্রেফতার। গোয়ালন্দে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত, নারী গুরুতর আহত। দেশের এই ক্লান্তি লগ্নে ভিনদেশীদের লোলুপ দৃষ্টি বাংলাদেশের উপরে,মানচিত্র রক্ষায় সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হতে হবে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে দুদকের অভিযানে ব্যাপক অনিয়মের অভিযোগ। দূর্গাপুরে আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল রামগতিতে প্রশাসনের অভিযানে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়েছে, জামালপুরে পুলিশ কনস্টেবলসহ আটক-৩ ফার্মেসি সার্টিফিকেট কোর্সে কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির সম্পৃক্ততা বহালের দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন নেত্রকোনা স্টাফ রিপোর্টার মাসুদুজ্জামান হারুন গাজীপুর জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টবল পদে নিয়োগ অক্টোবর-২০২৬ এর কার্যক্রম সঠিক ও নির্ভূলভাবে সম্পন্ন করার লক্ষ্যে অফিসার ও ফোর্সদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত… পটিয়ায় ২৫ কৃষককে অস্ত্রের মুখে জিম্মি করে অপহরণ! মুক্তিপণ হিসেবে ৮০ হাজার টাকা পাঠিয়েও ফেরেননি কৃষক বগুড়ার মহাস্থানে ঐতিহ্যবাহী লবণী মাছের মেলা: উঠেছে বড় আকারের মাছ, দাম ৪০০ থেকে ১৪৫০ টাকা কেজি নিয়ামতপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ১৯৪ বস্তা ডিএপি সার জব্দ শান্তিগঞ্জের পূর্ব পাগলা ইউনিয়নে আগাম জাতের বোরো ধান চাষে কৃষকদের রিফ্রেশার প্রশিক্ষণ (২য় ব্যাচ) অনুষ্ঠিত বাসাইলে রাতের আঁধারে গ্রামীণ ব্যাংকে দুর্বৃত্তদের আগুন শেরপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, ১২ জন আটক ৩০০ বছরের ঐতিহ্য ধরে রেখেছে উথলী নবান্নের মেলা, উৎসবের আমেজে মুখরিত শিবগঞ্জ নাজিরপুরে ৫ নং শাখারিকাঠি ইউনিয়ন পরিষদে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। চট্টগ্রামের মুরাদপুরে ট্রাফিক পুলিশ বক্সে আগুন, বড় ক্ষয়ক্ষতি হয়নি নাজিরপুরে সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এর দোকানে আগুন। প্রথম ধাপেই ভোটের লড়াইয়ে মেলান্দহ উপজেলা, ১১ ইউনিয়নে নির্বাচনী আমেজ ফাইতংয়ে আবার লড়াই: সিলেকশন বনাম ইলেকশন! প্রতিশ্রুতি নাকি ন্যায্যতা — এবার জনগণ হিসাব চায় চাতরী চৌমুহনীতে দুই সিএনজির সংঘর্ষ, নিহত ১ গাজীপুরে ক্রয়কৃত জমি দখলের আশঙ্কা টিনের বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ রবির রাজনৈতিক কমিটিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের নাম, প্রশ্নের মুখে চাকুরির বৈধতা !! ফরিদপুরে বিএসটিআইয়ের অভিযান, ৬ মামলায় ২ লাখ ২৮ হাজার টাকা জরিমানা

আবুল কালাম আজাদ মাস্টারের সম্ভাব্য চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আলোচনা সভা

  • Update Time : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ৬৩ Time View

আবুল কালাম আজাদ মাস্টারের সম্ভাব্য চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আলোচনা সভা

মোঃ মাহবুবুল আলম বিভাগীয় ব্যুরো ময়মনসিংহ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে এলাকায় রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও সম্ভাব্য প্রার্থীদের নিয়ে জল্পনা-কল্পনা। এরই ধারাবাহিকতায় গত ১০ জুলাই ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া উপজেলার স্থানীয় ১৩ নং ভবানীপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের জনগণের সাথে মতবিনিময় সভার আয়োজন করা হয়। ভবানীপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী হাছেনের মোড়ে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
এ সময় আলোচনা সভায় উপস্থিত অতিথিগণ গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

জনপ্রিয় ব্যক্তি ও শিক্ষাবিদ আবুল কালাম আজাদ মাস্টার চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে শিক্ষা ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত আবুল কালাম আজাদ মাস্টার এলাকায় একজন সৎ, নিষ্ঠাবান ও জনবান্ধব ব্যক্তি হিসেবে পরিচিত। তিনি বিভিন্ন সময়ে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে ব্যাপক সুনাম অর্জন করেছেন।
সমর্থকরা জানান, এলাকার অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার প্রসার, মাদকমুক্ত সমাজ গঠন এবং সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্য নিয়েই তিনি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ইতোমধ্যে তার পক্ষে এলাকায় গণসংযোগ, উঠান বৈঠক এবং মতবিনিময় সভা শুরু হয়েছে।
আবুল কালাম আজাদ মাস্টার বলেন, “আমি সবসময় মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করেছি। নির্বাচিত হতে পারলে এই ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত ও দুর্নীতিমুক্ত ইউনিয়নে পরিণত করতে চাই।”
এদিকে সাধারণ ভোটারদের মাঝেও তার প্রার্থিতা নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে। অনেকেই মনে করছেন, সৎ ও যোগ্য নেতৃত্ব পেলে এলাকার সার্বিক উন্নয়ন সম্ভব।
উল্লেখ্য, দেশে ইউনিয়ন পরিষদ নির্বাচন পর্যায়ক্রমে অনুষ্ঠিত হওয়ার প্রস্তুতি চলছে এবং স্থানীয় পর্যায়ে ইতোমধ্যে সম্ভাব্য প্রার্থীরা মাঠে সক্রিয় হয়ে উঠেছেন।
এখন দেখার বিষয়, আসন্ন নির্বাচনে আবুল কালাম আজাদ মাস্টার কতটা জনসমর্থন অর্জন করতে পারেন এবং নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় কতটা শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews