শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
Title :
সর্দি-কাশি প্রতিরোধে যেসব মৌসুমি ফল খাবেন মেনোপজের পর রক্তপাত হতে পারে জরায়ুর ক্যানসারের সতর্কসংকেত রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা ঠাকুরগাঁওয়ের শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার নকলায় উলামা ঐক্য পরিষদের কমিটি গঠন লৌহজংয়ে ডিবির অভিযানে ১০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ৪ বাসাইলে নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজমিস্ত্রির মৃত্যু মীরসরাই পূজা উদযাপন পরিষদের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত রাজশাহীতে দুর্গাপূজার প্রস্তুতি চূড়ান্ত, নগরজুড়ে উৎসবের আমেজ বাড়ৈগাঁও ‘মরহুম পিন্টু ও জাহিদ স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্ট’-এর মেগা ফাইনাল অনুষ্ঠিত

আলীকদমে ৫৭ বিজিবি–বন বিভাগের যৌথ অভিযানে ৯৮.১৯ ঘনফুট গর্জন লগ কাঠবোঝাই ট্রাক জব্দ

  • Update Time : রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ৬৯ Time View

মুহাম্মদ সালাহ্ উদ্দীন, স্টাফ রিপোর্টার : আলীকদম (বান্দরবান)

সীমান্ত এলাকায় বনজ সম্পদ পাচার প্রতিরোধে সফল যৌথ অভিযান পরিচালনা করেছে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) এবং বন বিভাগ।

যৌথ অভিযানে আলীকদম উপজেলার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন সড়কের উত্তর পাশ থেকে মালিকবিহীন অবস্থায় একটি কাঠবোঝাই মালবাহী ট্রাক এবং ৯৮.১৯ ঘনফুট গর্জন লগ কাঠ জব্দ করা হয়েছে।

রবিবার (১২ জুলাই ২০২৬) আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্ত সুরক্ষার পাশাপাশি বনজ সম্পদ পাচার, চোরাচালান, মাদকদ্রব্য উদ্ধার, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ এবং অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত গোয়েন্দাভিত্তিক অভিযান পরিচালনা করে আসছে।

প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, ১২ জুলাই ২০২৬, রবিবার সকাল আনুমানিক ৯টা ৩০ মিনিটে অবৈধ কাঠ পাচারের গোপন সংবাদের ভিত্তিতে আলীকদম ৫৭ বিজিবির একটি বিশেষ টহল দল স্থানীয় বন বিভাগের সমন্বয়ে চোরাচালানবিরোধী যৌথ অভিযান পরিচালনা করে।

অভিযানটি পরিচালিত হয় আলীকদম উপজেলার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন সড়কের উত্তর পাশে।

এ সময় ঘটনাস্থলে মালিকবিহীন অবস্থায় একটি কাঠবোঝাই মালবাহী ট্রাক জব্দ করা হয়।

পরে ট্রাকটি তল্লাশি করে মোট ৯৮.১৯ ঘনফুট গর্জন লগ কাঠ উদ্ধার করা হয়।

বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে উদ্ধার হওয়া কাঠ ও জব্দকৃত ট্রাক রাষ্ট্রের হেফাজতে নেওয়া হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জব্দকৃত গর্জন লগ কাঠ এবং মালবাহী ট্রাক বন আইন ও প্রচলিত বিধি-বিধান অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আলীকদম উপজেলা বন বিভাগের তৈন রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।

বনজ সম্পদ অবৈধভাবে আহরণ, পরিবহন ও পাচার দেশের প্রচলিত বন আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।

তাই বনজ সম্পদ রক্ষায় বিজিবি ও বন বিভাগের সমন্বিত অভিযান পরিবেশ সংরক্ষণ এবং রাষ্ট্রের প্রাকৃতিক সম্পদ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমান্ত এলাকায় বনজ সম্পদ পাচার, চোরাচালান এবং অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ দমনে আলীকদম ৫৭ বিজিবির গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। বন বিভাগের সঙ্গে সমন্বয় করে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলেও উল্লেখ করা হয়েছে।

আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মেহেদী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে সীমান্তে বনজ সম্পদ সংরক্ষণ, চোরাচালান প্রতিরোধ এবং আইনের শাসন প্রতিষ্ঠায় বিজিবির দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews