শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
Title :
শান্তিগঞ্জের সুলতানপুরে রক্তদাতাদের সম্মানে আলোচনা সভা ও ক্রেস্ট বিতরণ চার বছর আগের অঙ্গীকার ও আরডিএর নির্দেশ অমান্য করে ছাদ সম্প্রসারণের অভিযোগ দুর্গম কুরুকপাতায় আলীকদম জোনের দিনব্যাপী চিকিৎসাসেবা সাটুরিয়া বাসস্ট্যান্ডে অস্থায়ী কাঁচাবাজারের জায়গা স্থায়ী ব্যবসায়ীদের দখলে সর্দি-কাশি প্রতিরোধে যেসব মৌসুমি ফল খাবেন মেনোপজের পর রক্তপাত হতে পারে জরায়ুর ক্যানসারের সতর্কসংকেত রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা ঠাকুরগাঁওয়ের শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার নকলায় উলামা ঐক্য পরিষদের কমিটি গঠন লৌহজংয়ে ডিবির অভিযানে ১০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ৪

এবি পার্টির সুনামগঞ্জে জেলা কমিটিতে তালহা-আরেফিন

  • Update Time : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ৪৮ Time View

দিলীপ কুমার দাশ, স্টাফ রিপোর্টার, সুনামগঞ্জ

আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)-এর সুনামগঞ্জ জেলা শাখায় সৈয়দ তালহা আলমকে আহ্বায়ক এবং মরমি কবি হাসন রাজা চৌধুরীর পৌত্র ও সাবেক এমপি দেওয়ান সামসুল আবেদীন চৌধুরীর ছোট ভাই দেওয়ান আরেফিন রাজাকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করে ৩১ সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।দলের সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করার লক্ষ্যে এই কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশনা অনুযায়ী ঘোষিত কমিটিতে জেলার ত্যাগী ও সক্রিয় নেতাকর্মীদের মূল্যায়ন করা হয়েছে। দলটির কেন্দ্রীয় কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে নতুন এই কমিটির অনুমোদন দেওয়া হয়।নবনির্বাচিত আহ্বায়ক সৈয়দ তালহা আলম এক প্রতিক্রিয়ায় বলেন, সুনামগঞ্জ জেলায় এবি পার্টির হাত ধরে গণমানুষের অধিকার আদায়ে কাজ করাই হবে তাদের মূল লক্ষ্য। সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের নীতিতে উদ্বুদ্ধ হয়ে সুনামগঞ্জের প্রতিটি উপজেলায় দলের ভিত্তি মজবুত করতে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।এদিকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক দেওয়ান আরেফিন রাজা বলেন, নতুন এই কমিটির মাধ্যমে সুনামগঞ্জে এবি পার্টির রাজনৈতিক কার্যক্রম আরও গতিশীল হবে। সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলনে দলটি অগ্রণী ভূমিকা পালন করবে।কমিটি ঘোষণার পর জেলার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা নতুন দায়িত্বপ্রাপ্তদের শুভেচ্ছা জানান। শিগগিরই এই কমিটি জেলার পূর্ণাঙ্গ কার্যক্রম ও উপজেলাভিত্তিক সমন্বয় সভা শুরু করবে বলে জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews