শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
Title :
ধামরাইয়ে ডাকাতির ঘটনায় ০৬ ডাকাতদল গ্রেফতার, বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার। বাঞ্ছারামপুরে ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি জিপিএ-৫ ও কৃতি সংবর্ধনা সাংবাদিক মাসুদ মোল্লার স্মরনে দোয়া ও মোনাজাত। ডুমুরিয়ায় দলিত ইনক্লুসিভ পাথওয়েস ফর ডিসএ্যাডভানটেস ভালনারেবল কমিউনিটি আয়োজনে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার। লৌহজংয়ে ডিবির অভিযানে ৫১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪ হাসাড়া কালী কিশোর স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির নতুন সভাপতি ডাঃ আনজুমান আরা প্রতিষ্ঠাবার্ষিকীতে নকলায় স্বেচ্ছাসেবক দলের ব্যতিক্রমী উদ্যোগ, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান কোটালীপাড়ায় ই য়া বা সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড ৮৮নং পশ্চিম দক্ষিণ আমড়াগাছিয়া সঃ প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ আমিনুল ইসলাম।

কক্সবাজারের বন্যাদুর্গত মানুষের পাশে স্বপ্নতরী স্বেচ্ছাসেবী যুব সংগঠন

  • Update Time : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ২৭ Time View

কক্সবাজারের বন্যাদুর্গত মানুষের পাশে স্বপ্নতরী স্বেচ্ছাসেবী যুব সংগঠন

মোহাম্মদ আরিফ
কক্সবাজার প্রতিনিধি

টানা কয়েকদিনের ভারী বর্ষণে কক্সবাজারের বিভিন্ন এলাকা বন্যা ও জলাবদ্ধতায় প্লাবিত হয়েছে। এতে অনেক পরিবার পানিবন্দি হয়ে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছে। এমন পরিস্থিতিতে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে স্বপ্নতরী স্বেচ্ছাসেবী যুব সংগঠন।

সংগঠনটির উদ্যোগে স্বেচ্ছাসেবকরা দুর্গত এলাকায় গিয়ে পানিবন্দি পরিবারের মাঝে শুকনা খাবার ও নিরাপদ বিশুদ্ধ পানি বিতরণ করেন। এ সময় বন্যার কারণে ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেওয়া এবং প্রয়োজনীয় সহায়তা প্রদানের উদ্যোগও গ্রহণ করা হয়।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, মানবিক সংকটের এই সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো তাদের সামাজিক ও নৈতিক দায়িত্ব। তাই পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বন্যাদুর্গত মানুষের জন্য ত্রাণ ও মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

এদিকে এ মানবিক কার্যক্রমে সহযোগিতা করা সকল শুভানুধ্যায়ী, স্বেচ্ছাসেবক ও দাতাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে স্বপ্নতরী স্বেচ্ছাসেবী যুব সংগঠন। পাশাপাশি সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদের বন্যাদুর্গত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews