
মোঃ নাজমুল আলম, উপজেলা প্রতিনিধি, কালিয়াকৈর গাজীপুর
গাজীপুর-১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব, মোঃ মজিবুর রহমান এর পরিকল্পনায় ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন বিকল্প কর্মসংস্থান কর্মসূচি বাস্তবায়নে বকনা গরু বিতরণ করা হয়।
উপজেলার ৯টি ইউনিয়নের মধ্য থেকে ১৭৫ জনকে বাছাই করে যারা ভিক্ষাবৃত্তিতে জড়িত শুধু তাদের নাম প্রকাশ করা।ভিক্ষাবৃত্তি পুনর্বাসনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর-১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব, মোঃ মজিবুর রহমান এমপি। আরো উপস্থিত ছিলেন, কালিয়াকৈর উপজেলার বর্তমান উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ, এইচ, এম, ফখরুল হোসাইন, বাংলাদেশ ও জাতীয়তাবাদী কেন্দ্রীয় কৃষকদলের সহসভাপতি, আ,ন,ম খলিলুর রহমান ইব্রাহিম সহ উপজেলার গণ্যমান্য রাজনৈতিক নেত্রীবৃন্দ।১৭৫ জন এর মধ্যে লটারির মাধ্যমে ৫০ জনকে চব্বিশ লক্ষ টাকার বকনা গরু বিতরণ করা হয়। শর্ত অনুযায়ী তাদেরকে স্ট্যাম্পের মাধ্যমে গরু বুঝিয়ে দেওয়া হয়।উল্লেখ্য থাকে এই গরু যেন তারা বিক্রি করতে না পারে। যারা লটারির মাধ্যমে বিজয়ী হয় তাদের আনন্দে মুখরিত হয় পুরো এলাকা।জনাব, মোঃ মজিবুর রহমান এমপি ও স্থানীয় প্রশাসন আশাবাদ ব্যক্ত করেন যে, এই গরু লালন পালন করে জীবিকা নির্বাহের মাধ্যমে স্থানীয়ভাবে ভিক্ষাবৃত্তি থেকে সরে আসবেন তারা।পাশাপাশি তালিকা ভুক্ত বাকি ১২৫ জনকেও পর্যায়ক্রমে এই সহায়তার আওতায় আনার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।