মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
Title :
দুর্গাপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সার ব্যবস্থাপনা আইনে ২০ হাজার টাকা জরিমানা কর্মঘণ্টায় তালাবদ্ধ ৩ শিক্ষাপ্রতিষ্ঠান, ইউএনওর আকস্মিক পরিদর্শন মুন্সীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা বিধবার জমি দখলের অভিযোগ স্কুলশিক্ষকের বিরুদ্ধে নাজিরপুর উপজেলা কৃষকদলের সভাপতির ঘের দখলের চেষ্টা নাজিরপুর উপজেলা কৃষকদলের সভাপতির ঘের দখলের চেষ্টা শান্তিগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ডুমুরিয়া বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্যপক্ষ ২০২৬ অনুষ্ঠিত সুন্দরগঞ্জে মৎস্য চাষি ছাড়াই মৎস্য পক্ষ উদযাপন ২০২৬ ভূমিমন্ত্রীর হাত থেকে পুরস্কার পেলেন উত্তরবঙ্গের শ্রেষ্ঠ মৎস্য খামারি গোলাম সাকলায়েন

কালিয়াকৈর পাঁচটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন করলেন গাজীপুর-১ আসনের সংসদ

  • Update Time : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ২৩ Time View

মোঃ খাইরুল ইসলাম শ্রীপুর প্রতিনিধি গাজীপুর

গাজীপুরে, কালিয়াকৈর উপজেলার শিক্ষা খাতে যুক্ত হলো নতুন ইতিহাস। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডির তত্ত্বাবধানে নির্মিত ৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন করলেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মজিবুর রহমান। গতকাল সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তিনি উপজেলার ৫টি ইউনিয়ন ঘুরে ফিতা কেটে ও নামফলক উন্মোচন করে ভবনগুলো শিক্ষার্থীদের হাতে তুলে দেন।এলজিইডি কালিয়াকৈর উপজেলা প্রকৌশলীর দপ্তরের সূত্রে জানা যায়, উদ্বোধনকৃত বিদ্যালয়গুলো হলো-শ্রীফলতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিশাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর রাজাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়, নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, প্রতিটি ভবনে ৪টি করে শ্রেণিকক্ষ, শিক্ষক মিলনায়তন, পৃথক ছাত্র-ছাত্রী টয়লেট ও আধুনিক পানি সরবরাহ ব্যবস্থা রয়েছে।প্রতিটি বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।উদ্বোধনী অনুষ্ঠানগুলোতে সভাপতিত্ব করেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.এইচ.এম. ফখরুল হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান ভিপি মুহাম্মদ হেলাল উদ্দিন এবং কালিয়াকৈর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ। এছাড়াও উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।প্রধান অতিথির বক্তব্যে এমপি মজিবুর রহমান বলেন, শিক্ষা বান্ধব সরকারের কারণেই আজ কালিয়াকৈরের প্রতিটি প্রান্তে শিক্ষার আলো ছড়িয়ে পড়ছে। একদিনে ৫টি বিদ্যালয়ের ভবন উদ্বোধন তারই জ্বলন্ত প্রমাণ। আমি বিশ্বাস করি শিক্ষাই জাতির ভবিষ্যৎ। আমাদের লক্ষ্য প্রতিটি শিশুকে স্কুলে আনা এবং ঝরেপড়া মুক্ত করা। নতুন ভবন পেয়ে শিক্ষার্থীরা এখন আরও মনোরম ও আধুনিক পরিবেশে পড়াশোনা করতে পারবে।শিক্ষার মান বৃদ্ধিতে আমরা কোন আপস করবো না। কালিয়াকৈরকে শিক্ষায় মডেল উপজেলা হিসেবে গড়ে তোলাই আমার অঙ্গীকার।সভাপতির বক্তব্যে কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.এইচ.এম. ফখরুল হোসাইন বলেন, এলজিইডির মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন হলে পড়াশোনার মান বাড়ে এবং ঝরেপড়ার হার কমে। মাননীয় এমপি মহোদয়ের দূরদর্শী নেতৃত্ব ও আন্তরিক প্রচেষ্টায় কালিয়াকৈরের শিক্ষা খাত আজ রোল মডেল। প্রশাসনের পক্ষ থেকে আমরা শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে সর্বাত্মক সহযোগিতা করে যাবো। অভিভাবকদের প্রতি আহ্বান, আপনারা সন্তানদের নিয়মিত স্কুলে পাঠান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews