শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
Title :
সর্দি-কাশি প্রতিরোধে যেসব মৌসুমি ফল খাবেন মেনোপজের পর রক্তপাত হতে পারে জরায়ুর ক্যানসারের সতর্কসংকেত রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা ঠাকুরগাঁওয়ের শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার নকলায় উলামা ঐক্য পরিষদের কমিটি গঠন লৌহজংয়ে ডিবির অভিযানে ১০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ৪ বাসাইলে নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজমিস্ত্রির মৃত্যু মীরসরাই পূজা উদযাপন পরিষদের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত রাজশাহীতে দুর্গাপূজার প্রস্তুতি চূড়ান্ত, নগরজুড়ে উৎসবের আমেজ বাড়ৈগাঁও ‘মরহুম পিন্টু ও জাহিদ স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্ট’-এর মেগা ফাইনাল অনুষ্ঠিত

কাহালুতে বিএনপি নেতা ইকবাল হোসেনের স্ত্রী হাবিবা আক্তারের দাফন সম্পন্ন, জানাজায় এমপি মোশারফ হোসেন

  • Update Time : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ৮০ Time View

স্টাফ রিপোর্টার:

বগুড়ার কাহালু উপজেলার ৯ নং মালঞ্চা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ ইকবাল হোসেনের সহধর্মিণী হাবিবা আক্তার সান্তনা (৪০) ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।জানা যায়, দীর্ঘ ৬ বছর ধরে তিনি ক্যান্সারে ভুগছিলেন। চিকিৎসাধীন অবস্থায় গত ৩ জুলাই ২০২৬, শুক্রবার সকাল ১০টায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।মরহুমার জানাজার নামাজ তার নিজ বাড়ি সংলগ্ন মাগুরা দাখিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়।জানাজার নামাজে উপস্থিত ছিলেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মোশারফ হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন মোঃ আব্দুল মান্নান, ভারপ্রাপ্ত সভাপতি, বিএনপি, কাহালু উপজেলা শাখা; আ. খ. ম. তোফাজ্জল হোসেন আজাদ,সাধারণ সম্পাদক, বিএনপি, কাহালু উপজেলা শাখা; মোঃ নেছার উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক, বিএনপি, কাহালু উপজেলা শাখা ও চেয়ারম্যান,৯ নংমালঞ্চা ইউনিয়ন পরিষদ; মোঃ আব্দুল করিম, সাংগঠনিক সম্পাদক, বিএনপি, কাহালু উপজেলা শাখা; মোহাম্মদ আলী ভূঁইয়া, বিএনপি নেতা;রাকিব ইমতিয়াজ শাওন, সিনিয়র সহ-সভাপতি, কাহালু উপজেলা ছাত্রদল;হাবিবুর রহমান হাবিব, সাধারণ সম্পাদক,কাহালু উপজেলা ছাত্রদলসহ উপজেলা বিএনপি ও জানাজায় বিপুল সংখ্যক আত্মীয়-স্বজন, এলাকাবাসী,রাজনৈতিক নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা অংশগ্রহণ করেন।জানাজা শেষে মরহুমাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এ সময় উপস্থিত মুসল্লিরা মরহুমার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।জানাজা শেষে মাননীয় সংসদ সদস্য মোঃ মোশারফ হোসেন শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। তিনি শোকাহত পরিবারের প্রতি ধৈর্য ও শক্তি কামনা করে মহান আল্লাহর কাছে মরহুমাকে জান্নাতুল ফেরদৌস নসিব করার জন্য দোয়া করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews