সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
Title :
অধ্যক্ষের বিরুদ্ধে ‘মিথ্যা অভিযোগের’ প্রতিবাদে বেলঘরিয়া মাদ্রাসায় মানববন্ধন মা গো, আমার ভালোবাসার মানুষটা কই চকরিয়া পৌরসভা পূজা উদযাপন ফ্রন্টের নতুন কমিটি গঠন হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার-২ প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার প্রধানমন্ত্রী বাংলাদেশে আঞ্চলিক অফিস খোলার প্রস্তাবে ইতিবাচক মেটা শামা ওবায়েদ শাহজালালে জমজমের পানি নিয়ে তুলকালাম মদিনা স্টেশনের গাফিলতি ও সমন্বয়হীনতার অভিযোগ অস্বাভাবিক ব্যবধান সরকারি দর ১,৮৩৭, বাজারে ২,৪০০–৩,০০০ টাকা! নিত্যপণ্য ও এলপি গ্যাসের বাজারে দেশব্যাপী অভিযান, ১০২ প্রতিষ্ঠানকে জরিমানা সাবেক স্বামীকে কি আবার বিয়ে করা যাবে? শরিয়াহর বিধান কী

চকরিয়া পৌরসভা পূজা উদযাপন ফ্রন্টের নতুন কমিটি গঠন

  • Update Time : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ৪ Time View

চকরিয়া পৌরসভা পূজা উদযাপন ফ্রন্টের নতুন কমিটি গঠন

মোহাম্মদ আরিফ
জেলা প্রতিনিধি কক্সবাজার

শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে চকরিয়া পৌরসভা পূজা উদযাপন ফ্রন্টের নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে লিটন দাশকে সভাপতি ও লালন শর্মা কাঁকনকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

নতুন কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি অসীম ধর, সাধারণ সম্পাদক কাঞ্চন চৌধুরী এবং চকরিয়া উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি রণধীর দাশ ও সাধারণ সম্পাদক সুনীল দাশ মহাজন।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ চকরিয়া উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপের সভাপতি-সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন। পাশাপাশি শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপনের প্রত্যাশা ব্যক্ত করেছেন।

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের প্রতি জানানো হয়েছে শারদীয় দুর্গোৎসবের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews