মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
Title :
দুর্গাপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সার ব্যবস্থাপনা আইনে ২০ হাজার টাকা জরিমানা কর্মঘণ্টায় তালাবদ্ধ ৩ শিক্ষাপ্রতিষ্ঠান, ইউএনওর আকস্মিক পরিদর্শন মুন্সীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা বিধবার জমি দখলের অভিযোগ স্কুলশিক্ষকের বিরুদ্ধে নাজিরপুর উপজেলা কৃষকদলের সভাপতির ঘের দখলের চেষ্টা নাজিরপুর উপজেলা কৃষকদলের সভাপতির ঘের দখলের চেষ্টা শান্তিগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ডুমুরিয়া বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্যপক্ষ ২০২৬ অনুষ্ঠিত সুন্দরগঞ্জে মৎস্য চাষি ছাড়াই মৎস্য পক্ষ উদযাপন ২০২৬ ভূমিমন্ত্রীর হাত থেকে পুরস্কার পেলেন উত্তরবঙ্গের শ্রেষ্ঠ মৎস্য খামারি গোলাম সাকলায়েন

চাঞ্চল্যকর ধর্ষণ ও হত্যা মামলার রহস্য উদঘাটনে সহায়তা: দুই গ্রাম পুলিশকে সম্মাননা দিলেন কক্সবাজারের পুলিশ সুপার

  • Update Time : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ৪২ Time View

মোহাম্মদ আরিফ কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়া থানার আলোচিত ওয়াহিদুল ইসলাম ধর্ষণ ও হত্যা মামলার রহস্য উদঘাটন, মরদেহ শনাক্তকরণ এবং অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় দুই গ্রাম পুলিশ সদস্যকে সম্মাননা ও পুরস্কার দিয়েছে কক্সবাজার জেলা পুলিশ।
সম্মাননাপ্রাপ্ত দুই গ্রাম পুলিশ সদস্য হলেন মো. আব্দুর রহিম ও সাহাবউদ্দিন। তদন্তে সাহসিকতা, দায়িত্বশীলতা এবং কার্যকর সহযোগিতার স্বীকৃতিস্বরূপ জেলা পুলিশের পক্ষ থেকে তাদের এ সম্মাননা প্রদান করা হয়।
বুধবার কক্সবাজারের পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান আনুষ্ঠানিকভাবে তাদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেন। এ সময় তিনি বলেন, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি স্থানীয় জনগণ এবং গ্রাম পুলিশের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের সময়োপযোগী সহযোগিতার ফলেই আলোচিত এ মামলার রহস্য দ্রুত উদঘাটন সম্ভব হয়েছে এবং জড়িত আসামিদের আইনের আওতায় আনা গেছে।
পুলিশ সুপার আরও বলেন, গ্রাম পুলিশ ও সাধারণ মানুষের সহযোগিতা ছাড়া অপরাধ নিয়ন্ত্রণ এবং সুষ্ঠু তদন্ত কার্যক্রম পরিচালনা করা কঠিন। তাই দায়িত্বশীল ও সাহসী ভূমিকা পালনকারীদের যথাযথ মূল্যায়ন অব্যাহত থাকবে।
কক্সবাজার জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, এ ধরনের স্বীকৃতি ভবিষ্যতেও গ্রাম পুলিশসহ স্থানীয় জনগণকে অপরাধ প্রতিরোধ, তদন্তে সহযোগিতা এবং আইনশৃঙ্খলা রক্ষায় আরও উৎসাহিত করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews