
মোহাম্মদ শফিকুল ইসলাম ঢাকা জেলা প্রতিনিধি
ছোট চন্দ্রাইল এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে খাদ্য নিরাপত্তা ও ভোক্তা অধিকার সংক্রান্ত অনিয়মের অভিযোগে দুটি বেকারিকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে ভিআইপি বেকারিকে ৫০,০০০(পঞ্চাম হাজার) টাকা এবং বন্ধু বেকারিকে ২০,০০০(বিশ হাজার) টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনাকারী কর্তৃপক্ষ জানান,খাদ্য উৎপাদন ও সংরক্ষণে বিভিন্ন অনিয়মের কারণে আইন অনুযায়ী এ জরিমানা আরোপ করা হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করা হয়।
এ সময় উপস্থিত কর্মকর্তারা বলেন,জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কোন অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্হা নেওয়া হবে।