
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)স্থানীয় সরকার নির্বাচনে পটিয়া উপজেলায় প্রার্থী ঘোষণা
মো: আমজাদ হোসেন
পটিয়া উপজেলা (চট্টগ্রাম) :
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে স্থানীয় সরকার নির্বাচনে পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে সাজ্জাদ হোসেনের নাম ঘোষণা করা হয়েছে।
দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির স্থানীয় সরকার নির্বাচন বিষয়ক কমিটির অনুমোদনক্রমে দ্বিতীয় ধাপে এনসিপি সমর্থিত ১০০টি উপজেলা ও পৌরসভার চেয়ারম্যান এবং মেয়র পদপ্রার্থীর তালিকা প্রকাশ করা হয়। প্রকাশিত তালিকায় পটিয়া উপজেলার চেয়ারম্যান পদে সাজ্জাদ হোসেনের নাম রয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) প্রকাশিত এ তালিকায় দেশের বিভিন্ন উপজেলার চেয়ারম্যান ও পৌরসভার মেয়র পদে দলীয় সমর্থিত প্রার্থীদের নাম উল্লেখ করা হয়েছে।