
জেলা প্রতিনিধি :
লক্ষ্মীপুরের কৃতি সন্তান হাসনাত মাহবুব খান জাপানের ওসাকায় অনুষ্ঠিত আন্তর্জাতিক রোবটিক প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডে ৮ম স্থান অর্জন করেছে। সে লক্ষ্মীপুর সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ও সহকারী অধ্যাপক ডা. মোরশেদ আলম হিরুর বড় ছেলে।হাসনাত মাহবুব খান জাপানের Send Kosheki High School-এর ৮ম শ্রেণির শিক্ষার্থী। ছোটবেলা থেকেই প্রযুক্তি ও রোবটিকসের প্রতি তার বিশেষ আগ্রহ রয়েছে। সেই আগ্রহ ও মেধার স্বাক্ষর রেখে আন্তর্জাতিক পর্যায়ের এই প্রতিযোগিতায় অংশ নিয়ে সে দেশের জন্য এবং নিজ জেলা লক্ষ্মীপুরের জন্য সম্মান বয়ে এনেছে।জাপানের ওসাকায় অনুষ্ঠিত প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে হাসনাত ৮ম স্থান অর্জন করে। তার এই সাফল্যে পরিবার, স্বজন, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দ ও গর্বের সৃষ্টি হয়েছে।হাসনাতের এই অর্জন লক্ষ্মীপুরের শিক্ষার্থী ও তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে থাকবে। প্রযুক্তি ও রোবটিকসের মতো আধুনিক শিক্ষাক্ষেত্রে তার এই সাফল্য ভবিষ্যতে আরও বড় অর্জনের পথ তৈরি করবে—এমন প্রত্যাশা তার পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের।লক্ষ্মীপুরের মেধাবী সন্তান হাসনাত মাহবুব খানের এই আন্তর্জাতিক সাফল্যের জন্য তাকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা