
জামালপুরে লাইসেন্স না থাকায় পশুখাদ্য বিক্রির দুই প্রতিষ্ঠানকে জরিমানা
জামালপুর জেলা প্রতিনিধি,মোঃ আজাদ হোসেন নিপুঃ-
জামালপুর সদর উপজেলার দয়াময়ী মোড়ে প্রয়োজনীয় লাইসেন্স ছাড়া পশুখাদ্য বিক্রির দায়ে দুটি প্রতিষ্ঠানকে মোট ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর ২০২৬) পরিচালিত এ অভিযানে পশুখাদ্য বিক্রির ক্যাটাগরি-৩ লাইসেন্স না থাকায় ‘মৎস্য খাদ্য ও পশুখাদ্য আইন-২০১০’ অনুযায়ী একটি প্রতিষ্ঠানকে ৩ হাজার টাকা এবং অপর প্রতিষ্ঠানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জামালপুর সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজনীন আখতার। অভিযানে প্রসিকিউশন পরিচালনা করেন জামালপুর সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আসাদুজ্জামান।
পশুখাদ্য বিক্রির ক্ষেত্রে প্রয়োজনীয় লাইসেন্স নিশ্চিত করা এবং সংশ্লিষ্ট আইন ও বিধিবিধান প্রতিপালনের লক্ষ্যে এ অভিযান পরিচালিত হয়।