মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
Title :
মুন্সীগঞ্জে ৩টি বেসরকারি হাসপাতালে ৭৫ হাজার টাকা জরিমানা: দুর্গাপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সার ব্যবস্থাপনা আইনে ২০ হাজার টাকা জরিমানা কর্মঘণ্টায় তালাবদ্ধ ৩ শিক্ষাপ্রতিষ্ঠান, ইউএনওর আকস্মিক পরিদর্শন মুন্সীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা বিধবার জমি দখলের অভিযোগ স্কুলশিক্ষকের বিরুদ্ধে নাজিরপুর উপজেলা কৃষকদলের সভাপতির ঘের দখলের চেষ্টা নাজিরপুর উপজেলা কৃষকদলের সভাপতির ঘের দখলের চেষ্টা শান্তিগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ডুমুরিয়া বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্যপক্ষ ২০২৬ অনুষ্ঠিত সুন্দরগঞ্জে মৎস্য চাষি ছাড়াই মৎস্য পক্ষ উদযাপন ২০২৬

টানা এক সপ্তাহের বৃষ্টিতেও হ্নীলা বাজারে কমছে না যানজট, দিন রাত টমটমের দীর্ঘ সারিতে চরম ভোগান্তি

  • Update Time : রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ৪২ Time View

মোহাম্মদ রায়হান ইসলাম উপজেলা প্রতিনিধি, টেকনাফ)

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা বাজারে টানা এক সপ্তাহের ভারী বর্ষণের পরও কমেনি যানজট। বরং প্রতিদিন সন্ধ্যা থেকে রাত পর্যন্ত বাজারের প্রধান সড়কে টমটম (ইজিবাইক) ও অন্যান্য ছোট যানবাহনের দীর্ঘ সারির কারণে তীব্র যানজট সৃষ্টি হচ্ছে। এতে সাধারণ পথচারী, ব্যবসায়ী, ক্রেতা ও যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।স্থানীয়দের অভিযোগ, হ্নীলা বাজারে প্রতিদিন টমটমের সংখ্যা অতিরিক্ত বেড়ে যায়। যত্রতত্র যাত্রী ওঠানামা, নির্দিষ্ট স্ট্যান্ডের অভাব, সড়কের দুই পাশে অবৈধ পার্কিং এবং বাজার এলাকায় অতিরিক্ত যানবাহন প্রবেশের কারণে সামান্য সময়ের মধ্যেই পুরো সড়কে যানজট সৃষ্টি হয়। টানা বৃষ্টির কারণে সড়কে পানি জমে থাকায় যান চলাচল আরও ধীর হয়ে পড়ে, ফলে সমস্যা আরও প্রকট আকার ধারণ করে।
ব্যবসায়ীরা জানান, যানজটের কারণে অনেক ক্রেতা বাজারে আসতে অনাগ্রহী হয়ে পড়ছেন। অন্যদিকে শিক্ষার্থী, চাকরিজীবী ও সাধারণ যাত্রীরাও প্রতিদিন মূল্যবান সময় নষ্ট করছেন।
স্থানীয় সচেতন মহলের দাবি, হ্নীলা বাজারের দীর্ঘদিনের এই যানজট নিরসনে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন। টমটমের জন্য নির্দিষ্ট স্ট্যান্ড, সড়কে শৃঙ্খলা নিশ্চিত করা, অবৈধ পার্কিং নিয়ন্ত্রণ এবং নিয়মিত ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করা হলে এই সমস্যা অনেকাংশে কমানো সম্ভব বলে তারা মনে করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews