রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
Title :
সাপ্তাহিক ছুটি ও বৃষ্টি উপেক্ষা করে জামালপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ দাকোপের তিলডাঙ্গায় সংরক্ষিত নারী সদস্য আনোয়ারা বেগম। ভাঙ্গায় নিহত কৃষক দল নেতা রাজুর পরিবারের পাশে এমপি নায়াব ইউসুফ বর্ণাঢ্য আয়োজনে শাহজাদপুর সাংবাদিক ফোরামের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কানাইপুর স্কুল অ্যান্ড কলেজে এইচএসসি পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা জান ফাউন্ডেশনের উদ্যোগে কোমলমতি শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ শিবচরে অসচ্ছল শিক্ষার্থীর টনসিল অস্ত্রোপচার বিনামূল্যে করালেন ইউএনও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গ্রাম পুলিশদের সক্রিয় হওয়ার নির্দেশ তথ্য প্রতিমন্ত্রীর শান্তিগঞ্জে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা সম্পন্ন মাত্র ১০০-২০০ টাকার লোভে অপরাধে জড়াচ্ছে কিশোররা; সন্তানদের আগলে রাখার মানবিক আহ্বান ইন্সপেক্টর সেলিম মিয়ার গ্রাম থেকে গ্রাম, পাড়া থেকে মহল্লা—জনগণের পাশে থাকতে ছুটে চলেছেন চেয়ারম্যান পদপ্রার্থী প্রভাষক শাহাজুল ইসলাম। নিয়ামতপুরে যথাযোগ্য মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত নিয়ামতপুরে অসময়ের বৃষ্টিতে ভিজল পাকা ও কাটা ধান, লোকসানের শঙ্কায় কৃষক সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে হত্যা, জামিনে মুক্ত হয়ে ধান কাটার অভিযোগ সিলেট বিভাগীয় শিক্ষার্থী সমিতি, SSTU-এর ২০২৬–২৭ কার্যনির্বাহী কমিটি গঠন বাঞ্ছারামপুরে শিক্ষার মান উন্নয়ন নিয়ে আলোচনা সভা “আগামীর ভবিষ্যৎ গড়ার দায় আপনাদের” প্রধানমন্ত্রী তারেক রহমান সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন নাওভাঙ্গায় অবৈধ বাজার স্থাপনের অভিযোগে পুলিশি হস্তক্ষেপ দাবি নেত্রকোনায় গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, আহত আনসার সদস্য লৌহজংয়ে ২০ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার অন্য দেশের ওপর নির্ভরশীলতা নয়, স্বনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরকার—মীর শাহে আলম বাংলাদেশ জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম নরসিংদী জেলা শাখার উদ্যোগে বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২ তম জন্মদিন পালন করা হয়েছে মুকসুদপুরে অস্ত্র উদ্ধার: সাহসিকতা ও পেশাদারিত্বে সালথা ওসির টিম, পাচ্ছে সর্বোচ্চ পুরস্কার নওগাঁর বিভিন্ন এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, বিপাকে কৃষক ও সাধারণ মানুষ। গুরুর আদর্শে ১৫ বছর ধরে মফস্বল সাংবাদিকদের পাশে খায়রুল আলম রফিক সীমান্তের শেষ প্রহরে বিজিবির অভিযান, ধরা পড়ল শিশুসহ ৬ ভারতীয় ময়মনসিংহে ইন্সপেক্টর সেলিম মিয়ার চৌকস অভিযানে নাশকতার চেষ্টাকালে নিষিদ্ধ সংগঠনের মিছিল থেকে ৬ কিশোর আটক শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থী ও সুধীজনের সঙ্গে শিক্ষামন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিতঃ সখীপুরে কারাবন্দি ৪ সাংবাদিকের মুক্তির দাবিতে ২৬ নভেম্বর টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে কর্মসূচি আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রাম মহানগরীর পাঁচ স্থানে জামায়াতের বিক্ষোভ মিছিল

ডিমলায় ইয়াবা সহ যুবক আটক। মোটরসাইকেল জব্দ।

  • Update Time : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ৬৫ Time View

ডিমলায় ইয়াবা সহ যুবক আটক। মোটরসাইকেল জব্দ।

মোঃ আমজাদ হোসেন।
ডিমলা নীলফামারী প্রতিনিধি ঃ
নীলফামারীর ডিমলায় রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)-এর বিশেষ অভিযানে ১১ পিস ইয়াবা ট্যাবলেটসহ রঞ্জন দেবনাথ নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে ডিমলা উপজেলার খগাখড়িবাড়ি ইউনিয়নের ডোঙ্গর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করেছে বিজিবি।

বিজিবি জানায়, সীমান্ত এলাকা থেকে মোটরসাইকেলে এক ব্যক্তি ইয়াবা বিক্রির উদ্দেশ্যে আসছেন—এমন তথ্যের ভিত্তিতে থানারহাট বিওপির একটি টহলদল ডোঙ্গর বাজার এলাকায় অবস্থান নেয়। সন্দেহভাজন ব্যক্তি সেখানে পৌঁছালে বিজিবি তাঁকে থামার সংকেত দেয়। এ সময় তিনি মোটরসাইকেল ফেলে পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা ধাওয়া করে তাঁকে আটক করেন।

আটক রঞ্জন দেবনাথ ডিমলা উপজেলার খগারহাট এলাকার বাসিন্দা। পরে তাঁর হেফাজত থেকে ১১ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবা ও জব্দ করা মোটরসাইকেলের আনুমানিক বাজার মূল্য ১ লাখ ৬৩ হাজার ৩০০ টাকা। আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে বিজিবি জানিয়েছে। উদ্ধার করা মাদক ও মোটরসাইকেলসহ তাঁকে ডিমলা থানায় হস্তান্তর করা হয়েছে। সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান ও মাদক প্রচার প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ও কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত অধিনায়ক রংপুর ব্যাটালিয়ান( ৫১ বিজিবি) রংপুর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews