শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
Title :
সর্দি-কাশি প্রতিরোধে যেসব মৌসুমি ফল খাবেন মেনোপজের পর রক্তপাত হতে পারে জরায়ুর ক্যানসারের সতর্কসংকেত রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা ঠাকুরগাঁওয়ের শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার নকলায় উলামা ঐক্য পরিষদের কমিটি গঠন লৌহজংয়ে ডিবির অভিযানে ১০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ৪ বাসাইলে নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজমিস্ত্রির মৃত্যু মীরসরাই পূজা উদযাপন পরিষদের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত রাজশাহীতে দুর্গাপূজার প্রস্তুতি চূড়ান্ত, নগরজুড়ে উৎসবের আমেজ বাড়ৈগাঁও ‘মরহুম পিন্টু ও জাহিদ স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্ট’-এর মেগা ফাইনাল অনুষ্ঠিত

ডুমুরিয়ায় খর্নিয়া নামক স্থানে এক ম র্মা ন্তি ক সড়ক দু র্ঘট না য় একজন গুরুতর আ হ ত।

  • Update Time : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ৫৮ Time View

ডুমুরিয়ায় খর্নিয়া নামক স্থানে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একজন গুরুতর আহত।

মোঃ সেলিম রেজা। উপজেলা প্রতিনিধি, ডুমুরিয়া, খুলনা।

খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার খর্নিয়া বাজার নিকটস্থ বরাতিয়া নামক স্থানে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে একজন গুরুতর আহত হয়েছে। আহত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি। দুর্ঘটনার পর সাধারণ পথচারীরা আহত ব্যক্তিকে ডুমুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। ডুমুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে আহত ব্যক্তির চিকিৎসা চলছে। আহত ব্যক্তির খোঁজ পাওয়ার জন্য সোশ্যাল মিডিয়ায় আহত ব্যক্তির ছবি দিয়ে পোস্ট করা হয়েছে। আহত ব্যক্তির ছবি দেখে কেউ যদি সনাক্ত করতে পারেন তো পরিবারের কাছে খবর দেওয়ার অনুরোধ জানিয়েছেন স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসকেরা। সাধারণ জনগণ সাংবাদ সাংবাদিকদের সাথে কথা বলার সময় জানিয়েছেন যে, বর্তমানে খুলনা সাতক্ষীরা মহাসড়কে অতীতের তুলনায় সড়ক দুর্ঘটনা অনেক বেশি বেড়ে গেছে। এর জন্য সাধারণ পথচারীরা মনে করে যে, নিয়ন্ত্রণহীন ভাবে বাস ও ট্রাকগুলো চলাচল করার ফলে আগের তুলনায় অধিকারের সড়ক দুর্ঘটনা বেড়ে গেছে। পথচারীরা আরো জানান খুলনা সাতক্ষীরা মহাসড়কটি যদি চার লেনে উন্নীত করা যায় তাহলে সড়ক দুর্ঘটনা কিছুটা নিয়ন্ত্রণ করা সম্ভব।

তাই সাধারণ জনগণ সরকারের কাছে দাবি জানিয়েছে যে, অতি সত্তর খুলনা সাতক্ষীরা মহাসড়কটি আপাতত চুকনগর বাজার পর্যন্ত চার লেনে উন্নীত করা হোক।

স্থানীয় জনপ্রতিনিধিরা জানিয়েছেন যে আহত ব্যক্তির ছবিটি সবাই ফেসবুক সহ অন্যান্য সোশ্যাল মিডিয়ায় প্রচারের মাধ্যমে সঠিক পরিচয় নির্ণয়ে সহযোগিতা করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews