
অহিদুল ইসলাম লক্ষ্মীপুর প্রতিনিধি
ডেঙ্গুর প্রকোপ প্রতিরোধে লক্ষ্মীপুর জেলার ৭ নম্বর লাহারকান্দি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য কঠোর নির্দেশ দিয়েছেন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোজাম্মেল হোসেনডেঙ্গু প্রতিরোধে এডিস মশার বংশবিস্তার রোধে ইউনিয়ন পরিষদের সামনে ও আশপাশে জমে থাকা পানি, ময়লা-আবর্জনা এবং অপরিচ্ছন্ন স্থান দ্রুত পরিষ্কার করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
প্যানেল চেয়ারম্যান মোজাম্মেল হোসেন বলেন, “ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণসহ আশপাশের এলাকা সবসময় পরিচ্ছন্ন রাখতে হবে। কোথাও যেন পানি জমে এডিস মশার প্রজননস্থল তৈরি না হয়, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।তিনি পরিষদের কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্টদের নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার নির্দেশ দেন। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে স্থানীয় বাসিন্দাদেরও নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার আহ্বান জানান।স্থানীয়দের মতে, ডেঙ্গু প্রতিরোধে ইউনিয়ন পরিষদ থেকে এমন উদ্যোগ জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।