রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
Title :
সাপ্তাহিক ছুটি ও বৃষ্টি উপেক্ষা করে জামালপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ দাকোপের তিলডাঙ্গায় সংরক্ষিত নারী সদস্য আনোয়ারা বেগম। ভাঙ্গায় নিহত কৃষক দল নেতা রাজুর পরিবারের পাশে এমপি নায়াব ইউসুফ বর্ণাঢ্য আয়োজনে শাহজাদপুর সাংবাদিক ফোরামের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কানাইপুর স্কুল অ্যান্ড কলেজে এইচএসসি পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা জান ফাউন্ডেশনের উদ্যোগে কোমলমতি শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ শিবচরে অসচ্ছল শিক্ষার্থীর টনসিল অস্ত্রোপচার বিনামূল্যে করালেন ইউএনও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গ্রাম পুলিশদের সক্রিয় হওয়ার নির্দেশ তথ্য প্রতিমন্ত্রীর শান্তিগঞ্জে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা সম্পন্ন মাত্র ১০০-২০০ টাকার লোভে অপরাধে জড়াচ্ছে কিশোররা; সন্তানদের আগলে রাখার মানবিক আহ্বান ইন্সপেক্টর সেলিম মিয়ার গ্রাম থেকে গ্রাম, পাড়া থেকে মহল্লা—জনগণের পাশে থাকতে ছুটে চলেছেন চেয়ারম্যান পদপ্রার্থী প্রভাষক শাহাজুল ইসলাম। নিয়ামতপুরে যথাযোগ্য মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত নিয়ামতপুরে অসময়ের বৃষ্টিতে ভিজল পাকা ও কাটা ধান, লোকসানের শঙ্কায় কৃষক সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে হত্যা, জামিনে মুক্ত হয়ে ধান কাটার অভিযোগ সিলেট বিভাগীয় শিক্ষার্থী সমিতি, SSTU-এর ২০২৬–২৭ কার্যনির্বাহী কমিটি গঠন বাঞ্ছারামপুরে শিক্ষার মান উন্নয়ন নিয়ে আলোচনা সভা “আগামীর ভবিষ্যৎ গড়ার দায় আপনাদের” প্রধানমন্ত্রী তারেক রহমান সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন নাওভাঙ্গায় অবৈধ বাজার স্থাপনের অভিযোগে পুলিশি হস্তক্ষেপ দাবি নেত্রকোনায় গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, আহত আনসার সদস্য লৌহজংয়ে ২০ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার অন্য দেশের ওপর নির্ভরশীলতা নয়, স্বনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরকার—মীর শাহে আলম বাংলাদেশ জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম নরসিংদী জেলা শাখার উদ্যোগে বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২ তম জন্মদিন পালন করা হয়েছে মুকসুদপুরে অস্ত্র উদ্ধার: সাহসিকতা ও পেশাদারিত্বে সালথা ওসির টিম, পাচ্ছে সর্বোচ্চ পুরস্কার নওগাঁর বিভিন্ন এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, বিপাকে কৃষক ও সাধারণ মানুষ। গুরুর আদর্শে ১৫ বছর ধরে মফস্বল সাংবাদিকদের পাশে খায়রুল আলম রফিক সীমান্তের শেষ প্রহরে বিজিবির অভিযান, ধরা পড়ল শিশুসহ ৬ ভারতীয় ময়মনসিংহে ইন্সপেক্টর সেলিম মিয়ার চৌকস অভিযানে নাশকতার চেষ্টাকালে নিষিদ্ধ সংগঠনের মিছিল থেকে ৬ কিশোর আটক শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থী ও সুধীজনের সঙ্গে শিক্ষামন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিতঃ সখীপুরে কারাবন্দি ৪ সাংবাদিকের মুক্তির দাবিতে ২৬ নভেম্বর টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে কর্মসূচি আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রাম মহানগরীর পাঁচ স্থানে জামায়াতের বিক্ষোভ মিছিল

ঢাকার ধামরাইয়ে ২৩৫ পূজা মণ্ডপে সরকারি চাল, নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

  • Update Time : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • ৭০ Time View

ঢাকার ধামরাইয়ে ২৩৫ পূজা মণ্ডপে সরকারি চাল, নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

মোহাম্মদ শফিকুল ইসলাম জেলা প্রতিনিধি ঢাকা।

আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে ঢাকার ধামরাই উপজেলার সকল পূজা মণ্ডপে সরকারি অনুদান হিসেবে জি আর চাল, নগদ অর্থ ও বস্ত্র বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক সুধী সমাবেশে আনুষ্ঠানিকভাবে এই সহায়তা তুলে দেওয়া হয়।

সমাবেশে ধামরাই উপজেলার ২৩৫টি পূজা মণ্ডপের সভাপতি, সাধারণ সম্পাদকসহ পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের হাতে সহায়তা তুলে দেওয়া হয়। প্রতিটি মণ্ডপের জন্য বরাদ্দ ছিল ৬০০ কেজি জি আর চাল ১টি শাড়ি উপহার ঢাকা জেলা প্রশাসক ইয়াসিন ফেরদৌস মুরাদ এর পক্ষ থেকে নগদ ৫,০০০ টাকা
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আল মামুন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা-২০ (ধামরাই) আসনের সংসদ সদস্য মোঃ তমিজ উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা প্রশাসক এবং ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা বিএনপির সহ-সভাপতি রকিবুল ইসলাম ফরহাদ, সাধারণ সম্পাদক মোঃ শামসুল ইসলাম, ধামরাই পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আতিকুর রহমান আতিক, সাধারণ সম্পাদক মোঃ আশিকুজ্জামান স্বপন, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মারুফ শিকদার, সাবেক সহ-সভাপতি, ঢাকা জেলা যুবদলের ইবাদুল হক জাহিদ, সাবেক সহ-সভাপতি, খুররম চৌধুরী টুটুল এবং ঢাকা জেলা (বৃহত্তম) ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ ইশতিয়াক আহমেদ ফারুক সহ স্থানীয় রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত। শারদীয় দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের নয়, এটি আনন্দ ও সৌহার্দ্যের এক মিলনমেলা। পূজা যাতে অত্যন্ত শান্তিময়, উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে উদযাপিত হতে পারে, সে লক্ষ্যে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে। বক্তারা মণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন।

সহায়তা পাওয়ার পর পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ সরকার, স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা প্রশাসনের প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews