বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
Title :
সীমান্ত পেরিয়েই বিপদ! আলীকদমে ৫৭ বিজিবির হাতে ১৪ মিয়ানমার নাগরিক সীমান্ত পেরিয়েই বিপদ! আলীকদমে ৫৭ বিজিবির হাতে ১৪ মিয়ানমার নাগরিক মাদারীপুরে জঙ্গলে অজ্ঞাত কিশোরীর মরদেহ: পরিচয় শনাক্তে পুলিশের তৎপরতা উলিপুরে সাংবাদিকতাকে পেশা হিসেবে বেছে নিয়েছেন তরুণ সাংবাদিক আবু রায়হান আলী বগুড়া কাহালুতে অবৈধভাবে কাঠ কাটার অভিযোগে করাতকল মালিককে ১০ হাজার টাকা জরিমানা চট্টগ্রাম জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় কুড়িগ্রাম সরকারি টেকনিক্যাল স্কুলে রোভার স্কাউটের পরিচ্ছন্নতা অভিযান লোহাগড়ায় ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগের ৪২ জনের নামে নাশকতার মামলা মুকসুদপুরে আগুনে পুড়ল দুই বসতঘর, ক্ষতিগ্রস্ত পরিবারকে খাদ্য সহায়তা উলিপুরের ৫০ হাজার বেকার যুবক-যুবতীর কর্মসংস্থান সৃষ্টি ও আত্মনির্ভরশীল করে গড়ে তোলার লক্ষ্যে

তালা উপজেলা প্রেসক্লাবের নবনির্মিত ভবনে প্রথম মিটিং অনুষ্ঠিত

  • Update Time : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ১২ Time View

আরিফুল ইসলাম উপজেলা প্রতিনিধি

সাতক্ষীরার তালা উপজেলা প্রেসক্লাবের নবনির্মিত নিজস্ব ভবনে প্রথম মিটিং অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে প্রেসক্লাবের নবনির্মিত ভবনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, স্থানীয় বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং প্রেসক্লাবের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।এ সময় উপস্থিত ছিলেন তালা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আকবর হোসেন, সিনিয়র সহ-সভাপতি শামীম খান, সহ-সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিঠু, সহ-সাধারণ সম্পাদক শাহীন আলম, সহ-সাধারণ সম্পাদক মীর মিল্টন, সাংগঠনিক সম্পাদক আব্দুল কুদ্দুস, সহ-সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান, সহ-সাংগঠনিক শেখ মনিরুজ্জামান, সহ- সাংগঠনিক গোলাম রাব্বানী,  কোষাধ্যক্ষ মুফতি এইচ এম এনামুল হক ,আইসিটি বিষয়ক সম্পাদক মোঃ রকিবুল ইসলাম, প্রচার সম্পাদক মোখলেছুর রহমান, রাজনীতি বিষয়ক সম্পাদক  সৈয়দ সৈয়দ আজম হোসেন,সদস্য জোহর হোসেন সাগর,আরিফুল ইসলাম, জমির উদ্দিন,আব্দুল্লাহ আল মামুন,মহিবুল্লাহ মহিব, দেলোয়ার হোসাইন, মোঃ আলমগীর হোসেন,,, আবদুল্লাহ আল মামুন, ইমরান হোসেন সোহেল ।সভায় বক্তারা বলেন, তালা উপজেলা প্রেসক্লাবের নিজস্ব ভবন প্রতিষ্ঠা স্থানীয় সাংবাদিকদের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন। নবনির্মিত এ ভবনকে কেন্দ্র করে সাংবাদিকদের পেশাগত ঐক্য ও কার্যক্রম আরও গতিশীল হবে। পাশাপাশি বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে তালা উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেন তারা।সভায় প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করা এবং ভবিষ্যতে সাংবাদিকদের কল্যাণে বিভিন্ন কার্যক্রম গ্রহণের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews